বিরোধী দলের আন্দোলনে বাধা নয়, তবে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : মীর হেলাল
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে সরকার কোনো বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি কিংবা জনগণের জানমালের ক্ষতি বরদাশত করা হবে না।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের এ লংমার্চের ট্যুরে ১ হাজার গাড়িতে ২ লাখ লিটার তেল লাগবে বিপুল সংখ্যক যানবাহন ব্যবহার করলে দেশে জ্বালানি ব্যবহার ও সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক। তবে আন্দোলনের সুযোগ নিয়ে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটালে কিংবা অশান্তি সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের সহিংসতা বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি কোনো স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। টেকসই শান্তির জন্য সরকার প্রক্রিয়াগত পদক্ষেপ নিচ্ছে। শুধু আইনি ব্যবস্থা নয়, বরং সামাজিক উন্নয়ন, শিক্ষা, পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই এ সমস্যার মূল উপড়ে ফেলা সম্ভব। মানুষ স্বাবলম্বী ও স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠলে কেউ আর সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়াবে না।
অনুষ্ঠানে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন নিশ্চিতকরণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকির প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












