ঢাবিতে হলের ছাদে ৫ শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ঘটনাটি তদন্তে হলের আবাসিক শিক্ষক নাহিদ তানভির খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য হলেন আবাসিক শিক্ষক মো. রনি মৃধা ও সহকারী শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম।
অভিযানের সময় হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপনের সঙ্গে আবাসিক শিক্ষক মো. রনি মৃধা, সহকারী আবাসিক শিক্ষক সাইফুল ইসলাম এবং হলের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রনি মৃধা।
শনাক্ত করা শিক্ষার্থীরা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোরশেদুল ইসলাম আকাশ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিফাত হোসেন, একই শিক্ষাবর্ষের ওবাইদুর রহমান ত্বকি, যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পলক সানজিদ শুভ এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন আহাম্মেদ।
ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তদন্ত কমিটির সদস্য ও আবাসিক শিক্ষক রনি মৃধা বলেন, হলে মাদক সেবনের খবর পেয়ে আমরা হলের ছাদে উঠেছিলাম। তখন আমি ও আরও দুজন শিক্ষক এবং হলের কয়েকজন প্রতিনিধি সেখানে ছিলাম। আমাদের দেখতে পেয়ে তারা দৌড়ে চলে যায়। আমি কয়েকবার তাদের বলেছি ‘তোমরা তো আমাদের শিক্ষার্থী, কী হয়েছে, থামো।’ কিন্তু তারা আমাদের কথা শোনেনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সবকিছু হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিরোধী দলের আন্দোলনে বাধা নয়, তবে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : মীর হেলাল
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কম্বোডিয়ায় পাচার হওয়া ৩৮ বাংলাদেশি দেশে ফিরছে আজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শাহজালাল বিমান বন্দরে ২০ কোটি টাকা মূল্যে স্বর্ণের বার জব্দ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, দায়িত্বে যারা
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ ছিল বেশি: ববি হাজ্জাজ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রুফটপে সোলার বসালে ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন পাঠায় রাশিয়া, দাবি জার্মানির
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)