রাষ্ট্রদ্বীন ইসলামের দেশে ইসলামের কথা বলতে পারবো কি? (১)
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক ক্লাসে পড়ানোর সময় কোন বিষয় বুঝাতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের ঘটনা শুনাচ্ছিলেন। বলছিলেন, হযরত ইব্রাহীম আলাইহিস সালামকে যখন চরকির সাহায্যে বিশাল অগ্নিকু-ে নিক্ষেপ করা হয়, তখন ইবলিসের কুবুদ্ধিতে ফেরেশতাদের সরে যেতে বেপর্দা মহিলাদের আনা হয়েছিলো। এ আলোচনা শুনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কর্তৃপক্ষকে অভিযোগ করে। ছাত্রীর দাবি, হযরত ইব্রাহীম আলাইহিস সালাম এবং নমরুদের ঘটনায় বেপর্দা মহিলাদের কথা থাকায় সে বিব্রত হয়েছে, কারণ সেও বেপর্দা। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঐ শিক্ষককে চাকুরীচ্যূত করে নর্থ সাউথ কর্তৃপক্ষ।
বাংলাদেশের রাষ্ট্রধর্ম ‘দ্বীন ইসলাম’। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। কিন্তু আর্শ্চযের বিষয়, এ দেশে দ্বীন ইসলামের কথা বলতে গেলে নানা বাধায় পড়তে হয়। পবিত্র কুরআন শরীফ, হাদীছ শরীফে থাকলেও অনেক কথাই মুসলমানরা এখন বলতে পারে না। কয়েক বছরে আগে পাঠ্যবইয়ে জিহাদ অধ্যায় ছিলো, কিছু লোকের দাবির মুখে সেটা বাদ দেয়া হয়। কাফের শব্দ বললে নাকি অনেকের অনুভূতিতে আঘাত হয়, তাই সেটাও বাদ দেয় অনেকে। গান-বাদ্য-বাজনা এগুলো হারাম, এই কথা বললে অনেকে কষ্ট পাবে, তাই সেগুলো নিয়েও আলোচনা করা যায় না। সুদ-ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে নাকি অনেকে মাইন্ড করে তাই ওয়াজ মাহফিলে সুদ-ঘুষের ওয়াজও বাতিল হয়েছে। নাটক সিনেমা হারাম, এই কথা বলায় নাটক সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা কষ্ট পায়, তাই নাটক সিনেমার বিরুদ্ধেও বলা বন্ধ করতে বলছে অনেকে।
পবিত্র দ্বীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে, সে অনুসারে মানুষ কোন বিষয়গুলো অনুসরণ করবে এবং কোন বিষয়গুলো বাদ দিবে, তার পরিপূর্ণ বর্ণনা দ্বীন ইসলামে আছে। কিন্তু সেই কথাগুলো যদি বলতে না দেয়া হয়, তবে মানবজাতি কি অনুসরণ করবে ?
-জিয়া হাসান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।