রামপালে সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সর্বমোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে। অনুমোদিত প্রকল্প তালিকার মধ্যে ১০টি একেবারেই নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে রামপালে ‘৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকা। এই ব্যয়ের বড় অংশ আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে, যার পরিমাণ ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা। বাকি ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে বহন করা হবে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৯ সালের মার্চ মেয়াদের মধ্যে এ সৌর কেন্দ্রটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে থাকা ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে। প্রকল্পটির দ্বিতীয় সংশোধনে ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বৃদ্ধি করে মোট ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো টেকসই করার লক্ষ্যে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার সম্পূর্ণ সরকারি অর্থায়নে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
যোগাযোগ ও পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে ব্যয় হবে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনে ব্যয় বাড়িয়ে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
নগর উন্নয়ন কার্যক্রমে গাজীপুর সিটি করপোরেশনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প পাস হয়েছে। রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে নেওয়া হয়েছে পৃথক দুটি প্রকল্প।
এছাড়া পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি, ফ্রান্সের প্যারিসে চ্যান্সারি ভবন আধুনিকায়ন এবং সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলো একনেক সভায় চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












