রাফা নিয়ে উত্তেজনা: দখলদার ইসরাইলে অস্ত্র চালান আটকে দিল যুক্তরাষ্ট্র
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৯, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত গাজায় দখলদার ইসরাইলের নৃশংস আগ্রাসনের শুরু থেকেই দেশটিকে অস্ত্র সরবরাহ করে এসেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তবে এবার দখলদার ইসরাইলে অস্ত্রের একটি চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন। সাত মাস ধরে চলমান এই সংঘাতে এবারই প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে জানা গিয়েছিল বাইডেনের প্রশাসন তেল আবিবে অস্ত্রের একটি চালান সরবরাহে দেরি করছে। তবে কেন এই দেরি বা কোন ধরনের অস্ত্রের চালান বন্ধ হয়েছে, তখন তা জানা যায়নি। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা গত মঙ্গলবার জানায়, ওয়াশিংটন ১,৮০০টি ২,০০০ পাউন্ড (৯০৭ কেজি) ও ১,৭০০টি ৫০০ পাউন্ড (২২৬ কেজি) মানের বোমার চালান আটকে দিয়েছে, কারণ দখলদার ইসরাইল রাফায় বড় আকারে স্থল হামলা চালানো বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ‘পুরোপুরি নিরসন’ করতে ব্যর্থ হয়েছে।
ইতোমধ্যে হোয়াইট হাউস রাফা সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে ‘অগ্রহণযোগ্য’ উদ্যোগ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, মিশর-গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে দখলদার ইসরাইলি ট্যাংক অবস্থান নিয়েছে। কার্যত এই সীমান্ত চৌকি এখন দখলদার ইসরাইলের দখলে। গাজায় ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ এই রাফা সীমান্ত। দখলদার ইসরাইলি ট্যাংক অবস্থান নেয়ার পর থেকে গাজায় নতুন করে কোনো ত্রাণ প্রবেশ করতে পারছে না।
গত এপ্রিলে বাইডেন হুশিয়ারি দিয়েছিলো, বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা না দিতে পারলে দখলদার ইসরাইল প্রসঙ্গে মার্কিন নীতিমালায় পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে, বোমার চালান বন্ধ রাখা সেই হুশিয়ারীর বাস্তবায়ন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানায়- বাইডেন প্রশাসন যখন জানতে পেরেছে, দখলদার ইসরাইল রাফায় বড় আকারে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে, তখন তারা বোমার চালান বন্ধের সিদ্ধান্ত নেয়।
সাত মাসের যুদ্ধের শুরুতেই উত্তর গাজায় হামলা শুরুর পর সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক দক্ষিণ গাজার শহর রাফায় আশ্রয় নিয়েছে। দখলদার ইসরাইল হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় স্থল হামলার পরিকল্পনা শুরু করে। তাদের দাবি, রাফায় চার ব্যাটেলিয়ন হামাস যোদ্ধা বেসামরিক মানুষের মধ্যে লুকিয়ে আছে। ইতোমধ্যে রাফায় হামলার পরিকল্পনা দখলদার ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। তবে শুরু থেকেই এই উদ্যোগ ও পরিকল্পনার চরম বিরোধিতা করে এসেছে বাইডেন।
নাম না প্রকাশের শর্তে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছে, দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাফা অভিযানের বিকল্প নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো ‘আমাদের সব উদ্বেগের বিষয়গুলোর সুরাহা হয়নি’। ‘আমাদের ধারণা হয়েছে দখলদার ইসরাইলি নেতারা এই অভিযান শুরু করার সিদ্ধান্তে পৌঁছে গেছে। তাই আমরা গুরুত্ব সহকারে দখলদার ইসরাইলের কাছে সুনির্দিষ্ট কিছু অস্ত্র পাঠানোর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করি। কারণ এগুলো রাফায় ব্যবহার করা হতে পারে।
কর্মকর্তা জানায়, ওয়াশিংটন সবচেয়ে ভারী দুই হাজার পাউন্ডের বোমাগুলো নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। ‘গাজার অন্যান্য অংশে আমরা যেমন দেখেছি, জনবহুল শহুরে পরিবেশে এই বোমার প্রভাব ভয়াবহ হতে পারে,’ যোগ করেছে সে। এখনো চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে বলেছে, ‘আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে।’ যুক্তরাষ্ট্র দখলদার ইসরাইলে জেডিএএমএস বোমাসহ অন্যান্য অস্ত্র পাঠানোর বিষয়টিও নিরীক্ষা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












