রাফা থেকে পিছু হটেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের রায়ের পর দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সর্বদক্ষিণের মিশর সীমান্তবর্তী শহর রাফা থেকে পিছু হটেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়- দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা থেকে তাদের বাহিনীকে পিছিয়ে দিয়েছে।
এতে বলা হয়, ইয়েদিওথ অহরনোথ পত্রিকা দাবি করেছে যে- দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী রাফা শহর থেকে তাদের গিভাতি ব্রিগেড প্রত্যাহার করেছে।
এর আগে গত জুমুয়াবার আইসিজে দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। একই সাথে রাফা ক্রসিং খুলে দেওয়ার এবং আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
সংবাদপত্রটি বলেছে, দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে রাফা ক্রসিং খুলতে হবে বলে আইসিজের রায়ের পর, সেনাবাহিনী শহরের পূর্বে তাদের বাহিনী কমিয়েছে।
জানা গেছে, রাফায় ইতোমধ্যে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনীর চারটি কমব্যাট ব্রিগেড অবস্থান করছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)