রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক:
রাত বাড়তেই অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। এতে ঘটছে হতাহতের ঘটনাও। রাতে ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। জুমুয়াবার রাতেও, নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক।
গত জুমুয়াবার রাত ১০ টার দিকে রাজধানীর মুগদা এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি, একপর্যায়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাকিল নামের এক যুবক। পরে তাকে উদ্ধার করে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন সুজন ও সামস নামে আরও দুইজন।
একই সময়ে রাজধানীর বনশ্রীতে কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুবৃত্তরা। এতে গুরুতর আহত হন ৪-৫ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা।
শুধু মুগদা বনশ্রী নয়, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে। মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হাওলাদার নামের এক তরুণকে। কথা কাটাকাটির একপর্যায়ে চুরিকাঘাত করা হয় তাকে। পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের।
এরআগে, রাতে রাজধানীর যাত্রাবাড়ী জনপদের মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকেও নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে।
ঢাকা মেডিকেলের তথ্য বলছে, জুমুয়াবার রাত ৮টা থেকে দেড়টা পর্যন্ত ৫৮ জন আহত ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে। যার অধিকাংশ সংঘাত সহিংসতায় আহত। রাত বাড়ার সাথে সাথে এ ধরনের হামলার ঘটনায় আতঙ্ক বাড়ছে জনমনে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।