রাজাকার প্রেমীদের আমরা অব্যাহতি দিয়েছি: ছাত্রলীগ
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জামাত নেতা সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে কুমিল্লায় ছাত্রলীগের ১৭ জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদ- দেয়া হয়েছিল।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দীন বলেন, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জড়িত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে পোস্ট ও লেখালেখির কারণে উত্তর জেলা ছাত্রলীগের ১৭ পদধারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, রাজাকার প্রেমী যারা আমাদের সংগঠনে ঘাপটি মেরে পদপদবি বহন করছিলেন আমরা তাদের অব্যাহতি দিয়েছি। সাঈদীর মৃত্যুর পর থেকে আমরা বিষয়টি নজরদারিতে রাখছিলাম। এরপর যারা তার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই মতাদর্শের আরো যদি কেউ থেকে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরও অব্যাহতি দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)