সাবেক আইজিপির জবানবন্দি:
রাজনৈতিক ভিন্নমতাদর্শীদের গুম ও ক্রসফায়ারের কাজটি করতো র্যাব
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজনৈতিক ভিন্নমতাদর্শীদের গুম ও ক্রসফায়ারের নির্দেশনা আসতো বলে জবানবন্দিতে জানিয়েছেন জুলাই আন্দোলনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্বরত চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এ কাজটি করতো র্যাব। র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা সেল বা বন্দিশালা ছিল, যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানদের অধীনে পরিচালিত হতো।
তিনি আরও জানান, র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্নমতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা, জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটা কালচার হিসেবে বিবেচিত হতো।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চলতি বছরের ২৪ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ‘বিবেকের তাড়নায়’ স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারক জবানবন্দি নেওয়ার আগে তাকে ভাবতে আড়াই ঘণ্টা সময় দেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজনৈতিক ভিন্নমতাদর্শীদের গুম ও ক্রসফায়ারের নির্দেশনা আসতো বলে জবানবন্দিতে জানিয়েছেন মামুন। এ কাজটি করতো র্যাব। মামুন বলেন, আমি ২০২০ সালের ১৪ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলাম। মহাপরিচালক থাকার কারণে আমি জানি, টিএফআই সেল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো। এটির অবস্থান উত্তরার র্যাব-১-এর কম্পাউন্ডের ভেতরে। এ ছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা সেল বা বন্দিশালা ছিল, যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানদের অধীনে পরিচালিত হতো। র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্নমতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা, জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটা কালচার হিসেবে বিবেচিত হতো। তবে এ কাজগুলো প্রধানত র্যাবের এডিজি (অপারেশন) এবং গোয়েন্দা বিভাগের পরিচালকরা সমন্বয় করতেন। র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা বা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ারে হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। আমার সময় আমি এ ধরনের আদেশ পাইনি। কিছু কিছু নির্দেশনা সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের পক্ষ থেকে আসতো বলে জানতে পারি।
মামুন বলেন, র্যাবের আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীকে আমি চিনতাম। আলেপ প্রথমে নারায়ণগঞ্জে র্যাবে ছিল। পরবর্তী সময়ে র্যাবের এডিজির (অপারেশন) প্রস্তাবে তাকে র্যাব ইন্টেলিজেন্সে পদায়ন করা হয়। গুমসহ বিভিন্ন অপেশাদার কর্মকা-ের ক্ষেত্রে আলেপের বিশেষ দক্ষতার জন্য তাকে র্যাবের অফিসাররা পছন্দ করতেন। পুলিশ অফিসারদের মধ্য থেকে সে বিশেষ কুখ্যাতি অর্জন করেছিল। কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












