সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নছীহত মুবারক:
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ১২ই শরীফ সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্পৃক্ত। উনার সাথে যে বিষয়টি সম্পৃক্ত সেটির মর্যাদা মর্তবা বেমেছাল। উনার সম্পৃক্ত হবার কারণে একটা মাটির ধুলিকণাও আরশ কুরসীর চেয়েও বেশী সম্মানিত হয়ে যায়। তাহলে প্রতি মাসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ১২ই শরীফ সম্পর্কযুক্ত হবার কারণে সেই আইয়ামুল্লাহ শরীফ উনার কতবেশী মর্যাদা ফজীলত রয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবেনা। এই সুমহান ফজীলত মুবারক সবাইকে জানার চেষ্টা করতে হবে এবং সকলের ঘরে ঘরেই এই পবিত্র ১২ই শরীফ উপলক্ষে মাহফিল ইন্তেজাম করতে হবে। এই সুমহান সম্মানার্থে যে আলোচনা করবে সেও বেমেছাল ফজীলত লাভ করবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রতিদিন পারিবারিক তালীমের মাধ্যমেও পবিত্র মিলাদ শরীফ সলাত সালাম উনার মাহফিল করা উচিত। যতবেশী করা হবে ততবেশী ফজীলত রহমত বরকত মাগফিরাত লাভ করা যাবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ সময় সুবহে সাদিক হলেন সাইয়্যিদু সাইয়্যিদিল আওকাত শরীফ, আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি যে দীদার মুবারকে তাশরীফ নিয়েছেন, যা আমাদের দেশের সময় হিসেবে দুপুর বারোটা হয় সেটাই সাইয়্যিদু সাইয়্যিদিল সাআত শরীফ। এই মুবারক নিছবতযুক্ত দিন সময় তারিখগুলো যখন আদব সম্মানের সাথে পালন করা হয় তখন নিসবত কুরবত মুবারক পয়দা হয়। এক কথায়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিছবত স্থাপন না করা ব্যতীত, উনাকে ইত্তেবা না করা ব্যাতীত যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কোনদিন কোন ব্যাক্তিকে মুহব্বত করবেন না। এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। সে জন্য উনার সুমহান শান মুবারকে এবং উনার সুমহান সংশ্লিষ্ট প্রত্যেকটি শান মুবারকে নিসবত কুরবত হাসিল করতে সবাইকে সার্বিকভাবে কোশেশ করতে হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।