রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, গত ১৫ মাসে রাজধানীতে সংঘটিত ৪৭৯টি হত্যাকা-ের মধ্যে ১৯৩টি বা প্রায় ৪০ শতাংশেরই নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। এর মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে ডিএমপির ওয়ারী, গুলশান ও উত্তরা বিভাগে।
অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক এই অস্থিরতার পেছনে অর্থনৈতিক স্বার্থ ও সম্পদের নিয়ন্ত্রণ একটি বড় ভূমিকা পালন করে। টেন্ডারবাজি, চাঁদাবাজি বা এলাকার প্রভাব ধরে রাখার লড়াইয়ে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করা হয়। তবে এই পুরো পরিস্থিতির পেছনে সবচেয়ে নেতিবাচক ভূমিকা রাখে বিচারহীনতার সংস্কৃতি। অপরাধীরা যখন রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যায়, তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।
সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত রাজধানীতে মোট ৪৭৯টি হত্যাকা- হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটে ওয়ারী বিভাগে ১১০টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরপুর বিভাগ, এখানে ৮০টি হত্যা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৬১টি, গুলশান বিভাগে ৫৬টি, উত্তরা বিভাগে ৫৪টি, মতিঝিলে ৪৮টি, লালবাগে ৪২টি ও রমনায় ২৮টি হত্যা হয়। আর মাসভিত্তিক বিশ্লেষণে, গত পনেরো মাসের মধ্যে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে গত বছরের জুলাইয়ে ৭৫টি। একই বছরের জুনে হয় ৪৯টি, ফেব্রুয়ারিতে ৩৮টি।
এদিকে মোট ৪৭৯ হত্যার মধ্যে শুধু রাজনৈতিক কারণেই ১৯৩টি হত্যাকা-, যা শতকরা হিসাবে ৪০.২৯। রাজনৈতিক কারণে সবচেয়ে বেশি হত্যা হয় ওয়ারী বিভাগে ৫৮টি। শতকরা হিসাবে মোট রাজনৈতিক হত্যার ৩০ ভাগই ওয়ারীতে। এরপরই রয়েছে গুলশান বিভাগের অবস্থান। এ বিভাগে ২৮টি রাজনৈতিক হত্যা হয়েছে, যা মোট রাজনৈতিক হত্যার ১৫ ভাগ। এছাড়া উত্তরা বিভাগে ২৬টি হত্যার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এসএন নজরুল ইসলাম বলেন, কোনো হত্যাকা-ই কাম্য নয়। রাজনৈতিক কারণে যদি কোনো হত্যা হয় সেক্ষেত্রে ড্রাস্টিক অ্যাকশন (কঠোর পদক্ষেপ) নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)