চালকদের প্রতিবাদ সমাবেশ:
রাজধানীর বিভিন্ন স্থানে মিলছে না অটোরিকশা, যাত্রীদের ভোগান্তি
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এই সমাবেশের ঘিরে নগরীর বিভিন্ন সড়কে মিলছে না অটোরিকশা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও অটোচালকরা জড়ো হয়ে অন্য রিকশা চলাচলে বাধা দিচ্ছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সমাবেশগামী চালকেরা সাধারণ অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করেন। তারা চলাচলরত রিকশাগুলো থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন এবং কয়েকটি যানের বৈদ্যুতিক তার কেটে দেন। শ্যামলীর রিং রোড এলাকাতেও সকাল থেকে কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারছে না। ফলে দীর্ঘ পথ হেঁটে পার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
কোথাও দু-একটি অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়া হচ্ছে। কোথাও হেডলাইট ভাঙচুর, আবার কোথাও অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চিত্র দেখা গেছে।
সকাল ১০টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে চালকেরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন। সংগঠনটির প্রচারপত্রে ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’ স্লোগান উল্লেখ করে বিআরটিএ থেকে চালকদের ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিতের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করা এবং রেকার ডাম্পিংয়ের নামে প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












