রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার যানজটের কারণ শুধু সড়কে গাড়ির চাপ নয়। বৃষ্টি ও পানিবদ্ধতায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, কোথাও রাস্তা দেবে যাচ্ছে, কোথাও উন্নয়নকাজের জন্য সংকুচিত হয়ে পড়ছে সড়ক। এর পাশাপাশি ‘হত্যার বিচার’, ‘চাকরির বয়সসীমা বৃদ্ধি’, কারও পদত্যাগ কিংবা গ্যাসসংকটের মতো নানা দাবিতে সড়ক অবরোধ করা হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির জন্য রাস্তার ওপর নির্মাণ করা হচ্ছে মঞ্চ। এসবের কোনও একটি ঘটলেই ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে যানজট ছড়িয়ে পড়ছে এক এলাকা থেকে আরেক এলাকায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের জুলাই ও আগস্ট মাসের দুটি অভ্যন্তরীণ প্রতিবেদন বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনে জুলাই মাসে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টির ২১টি ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৬টি ঘটনায় আন্দোলনকারী, স্থানীয় বাসিন্দা কিংবা যানবাহনের চালকেরা সড়ক বন্ধ বা দখল করেছিলেন। বৃষ্টি, পানিবদ্ধতা ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত ঘটনা পাঁচটি। একটি ঘটনায় নিরাপত্তার স্বার্থে পুলিশকেই সড়ক বন্ধ করতে হয়েছে।
তবে এই ২১টি ঘটনাকে ২১টি স্বতন্ত্র কারণ হিসেবে দেখার সুযোগ নেই। একই দাবি বা কর্মসূচির কারণে একাধিক মোড় বন্ধ হওয়ার প্রতিটি ঘটনাকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ কয়েকটি সংকট একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়ে নগরীর ট্রাফিক ব্যবস্থাকে অচল করে দিয়েছে।
জুলাইয়ের পৃথক আট দিনে এসব ঘটনা নথিভুক্ত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ১৪ ও ১৫ জুলাই। দুই দিনেই তালিকাভুক্ত হয়েছে ১০টি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, রাজধানীর কোথায়, কখন এবং কী কারণে যানজট হচ্ছে, তিনি প্রতিদিন তার প্রতিবেদন রাখছেন।
তিনি বলেন, প্রতিদিনের যানজটের কারণ এক নয়। কয়েক দিন আগে সন্ধ্যায় ভারী বৃষ্টিতে মানিক মিয়া অ্যাভিনিউ ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো শহরের যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কখনও হল দখলকে কেন্দ্র করে ঘটনা ঘটছে, কখনও সায়েন্স ল্যাব, সিটি কলেজ ও ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষ হচ্ছে। ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের প্রভাবও সড়কে পড়েছে। আবার একদিন সন্ধ্যায় ব্যাংক এশিয়ায় আগুন লাগার কারণেও যানজট হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনার বাইরে সংঘটিত বিভিন্ন ঘটনাই যানজটের বড় কারণ দাবি করে আনিছুর রহমান বলেন, প্রতিদিনের যানজটের পেছনে আলাদা ঘটনা রয়েছে। এসব যানজট ট্রাফিকের কারণে হচ্ছে না। অন্য ঘটনার প্রভাব হিসেবে হচ্ছে। কোনও ঘটনায় হঠাৎ সড়ক বন্ধ হয়ে গেলে ট্রাফিক পুলিশের পক্ষে তাৎক্ষণিকভাবে সবকিছু স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে।
সড়কের ওপর মঞ্চ নির্মাণ ও কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দয়াগঞ্জ, কুড়িল বিশ^রোড ও প্রগতি সরণিতে রাস্তার ওপর মঞ্চ দেখা গেছে। কে বা কোন উপলক্ষে মঞ্চ তৈরি করেছে, সেটি নয়। মূল প্রশ্ন হচ্ছে, সড়কের ওপর মঞ্চ করা হবে কেন। সড়ক বন্ধ করে কর্মসূচি করলে তার প্রভাব পুরো এলাকার যান চলাচলে পড়ে।
প্রগতি সরণিতে মেট্রোরেলের জন্য ইউটিলিটি স্থানান্তর এবং ধানমন্ডিতে ওয়াসার কাজের উদাহরণ দিয়ে আনিছুর রহমান বলেন, চারদিকে সড়ক বন্ধ বা সংকুচিত করে দেওয়ার পর যানবাহন স্বাভাবিকভাবে চালানো কঠিন হয়ে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












