রাজধানীতে অপরাধ-দুর্ঘটনা: ঢামেকে ৩ দিনে ৬ লাশ
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে গত তিন দিনে পৃথক ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের হামলার শিকার ব্যক্তি এবং রাজনৈতিক নেতাও রয়েছেন।
একই সময়ে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে চারজনের মৃত্যু ঘটেছে। এছাড়া পূর্ব জুরাইনে একটি নৃশংস হত্যাকা- এবং ঢামেক হাসপাতাল চত্বর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় কবরস্থান রোড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রুবেল (৩০) আহত হন। জানা যায়, ভোরে হেঁটে যাওয়ার সময় তিন-চারজন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে গুরুতর জখম করে।
পরে তার কাছে থাকা নগদ ৫ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিন সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে (বয়স প্রায় ৪০ বছর) অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এছাড়া গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তরিকুল নামে এক কয়েদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত জুমুয়াবার (১৯ জুন) সন্ধ্যায় শনির আখড়ার ধনিয়া কলেজের সামনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় দুই কিশোর আহত হয়।
এদিকে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদপুর থানা বিএনপির ৩৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গত জুমুয়াবার (১৯ জুন) দুপুরে জুমার নামাজ শেষে বাসার নিচে নামলে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার মুখ, কাঁধ ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
একইদিন সকালে ধানমন্ডির একটি ১০তলা ভবন থেকে নিচে পড়ে রিক্তা আক্তার (১১) নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয়, এটি হত্যাকা- হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
অন্যদিকে পূর্ব জুরাইনে আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক বাসচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কদমতলীর পপি স্কুল সংলগ্ন এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)