রহস্যময় গাভী-১
গেলেন। জঙ্গলে গিয়ে সেই ব্যক্তি মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করলেন, “আয় আল্লাহ পাক! আমার শরীর অসুস্থ, হায়াত হয়তো বেশি দিন নেই। কিন্তু আমার একটা সন্তান রয়েছে। আমি গরুর বাছুরটা আপনার জিম্মাদারীতে দিয়ে দিলাম।” এ দোয়া করে তিনি বাছুরটিকে জঙ্গলে ছেড়ে দিলেন এবং বললেন, “আয় মহান আল্লাহ পাক! আমার কোনো সহায়-সম্পত্তি, জায়গা-যমীন কিছুই নেই। এই বাছুরটা আমি ছেড়ে দিলাম। আমার ছোট্ট একটা ছেলে সন্তান রয়েছে, এই ছেলেটা যখন বড় হবে তখন আপনি দয়া করে এই বাছুরের মাধ্যমে তার রিযিকের ফায়সালা করে দিবেন।” সে ব্যাক্তি সন্তানের জন্য এভাবে দোয়া করে বাছুরটা ছেড়ে দিয়ে বাড়ীতে চলে গেলেন। বাড়ীতে গিয়ে উনার আহলিয়া বললেন, “আমি গরুটা ছেড়ে দিয়ে এসেছি, আমি মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করেছি যে, আল্লাহ পাক! আমার সন্তান বড় হলে এই গরুর বাছুর দ্বারা যেন তার আজীবনের রিযিকের ফায়সালা হয়ে যায়। আশা করি মহান আল্লাহ পাক কবুল করেছেন।”
কিছুদিন পর সেই ব্যাক্তি ইন্তেকাল করলেন। এদিকে সেই শিশুটিকে তার মা অনেক কষ্টে লালন-পালন করলেন। ছেলেটা বড় হলো। বড় হয়ে সে পিতা-মাতার হক্ব, ইবাদত-বন্দেগী ইত্যাদি সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করেছিল। তবে দুনিয়াবী শিক্ষা তেমন গ্রহণ করতে পারেনি। সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে সংসার চালাতো। সে কাঠ কেটে বিক্রি করে যা পেত তার একভাগ মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করে দিত। একভাগ তার মায়ের খেদমতের জন্য ব্যয় করতো। আর একভাগ তার নিজের জন্য খরচ করতো। সে দিনটাকে কাজে-কর্মে অতিবাহিত করতো। তাই রাত্রিকে সে তিনভাগ করে নিয়েছিল। একভাগ তার মায়ের খিদমতের জন্য, একভাগ তার বিশ্রামের জন্য আর একভাগ তার ইবাদত-বন্দেগীর জন্য । এভাবে সে চলতে লাগলো।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য