রমাদ্বান শরীফ মাসের আগেই বেড়েছে খাদ্যপণ্যের দাম
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সরবরাহ সংকট না থাকলেও কিছু অসৎ আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ রমাদ্বান শরীফকে সামনে রেখে বাড়তি মুনাফা পেতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
দাম বাড়ানোর এই প্রবণতা আগামী ১১ মার্চ থেকে শুরু হতে হওয়া পবিত্র রমাদ্বান শরীফ মাসে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং এটি বন্ধে ব্যবস্থা না নিলে রোজার মাসে বাজার অস্থির হয়ে উঠতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত মাসে প্রতিবেদনটি তৈরি করে বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কয়েকটি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে এতে কিছু সুপারিশও করা হয়েছে।
প্রতি বছর রমাদ্বান শরীফকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে।
আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় রমাদ্বান শরীফ শুরু হওয়ার প্রায় এক মাস বাকি থাকলেও ঢাকায় ছোলা, খেজুর ও সয়াবিন তেলের দাম ইতোমধ্যে বেড়ে গেছে।
গত বছরের জানুয়ারিতে চিনির দাম প্রতি কেজি ১১০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়। আর চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে ১৪০-১৪৫ টাকায় দাঁড়ায়। গত বছর রমজানের প্রথম দিন অর্থাৎ ২৪ মার্চ এর দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়।
এদিকে এ সময়ের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০-৩৫ টাকা থেকে বেড়ে ৭৫-৮০ টাকা হয়েছে।
২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর ও ২০২৩ পর্যন্ত বিভিন্ন পণ্যের ওপেনিং লেটার অব ক্রেডিট (এলসি) বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, সয়াবিন তেল, পাম তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুরের এলসি আগের বছরের তুলনায় কম খোলা হয়েছে।
আমদানি আদেশের তথ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে তারা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে পণ্য সরবরাহের আগেই অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ায়।
বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, আমদানি ও পাইপলাইনের তথ্য সরকারকে যাচাই করতে হবে।
তিনি বলেন, কয়েকদিন আগে সরকারের সঙ্গে বৈঠকে বলেছি, পরিসংখ্যান যদি সঠিক হয় তাহলে রমাদ্বান শরীফকে ঘিরে দ্রব্যমূল্য বাড়ার কোনো কারণ নেই।
বাংলাদেশ ভোজ্যতেল পাইকারি বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক হাশেম বলেন, রমাদ্বান শরীফকে কেন্দ্র করে সরকার কিছুদিন আগে কিছু পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক কমিয়েছে।
তবে তিনি মনে করেন, সুদের হার যতটা কমানো উচিত ছিল, ততটা হয়নি। এই হ্রাসের ফলে ভোক্তারা খুব একটা উপকৃত হবেন না।
প্রস্তাবনা:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কতিপয় ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেশন ঠেকাতে আমদানি প্রক্রিয়ায় আরও বেশি আমদানিকারককে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।
'পণ্য আমদানি নিরবচ্ছিন্ন করতে এলসি খোলার জটিলতা দূর করার উদ্যোগ নিতে হবে।'
এতে আরও বলা হয়, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং পণ্য উৎপাদনকারী শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে রমজানে অবৈধ মজুতদারি রোধে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত অভিযান পরিচালনার সুপারিশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












