রপ্তানির ১০ শতাংশ বিদেশে বিনিয়োগের অনুমতি চান ব্যবসায়ীরা
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যবসায়ীরা রপ্তানি করা অর্থের ১০ শতাংশ বিদেশে বিনিয়োগের অনুমতি চান বলে জানিয়েছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স-আইসিসি’র উদ্যোগে ও আইবিসিসিআই’র সহযোগিতায় ৬ আগস্ট থেকে ৮ আগস্ট আইসিসি-বিমসটেক এনার্জি কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে।
এসময় মাতলুব বলেন, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এখনো ফ্রোজেন। আমরা বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনতে পারবো, কিন্তু কোথাও ইনভেস্ট করতে পারবো না। সেটা আমাদের এখনো বন্ধ আছে। এটা নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে অনেক রিকোয়েস্ট করতে পেরছি। তিনি আমাদের ফ্রুটস সিকিউরিটির জন্য আফ্রিকা পাঠিয়েছিলেন। সেখানে ফার্মিং করা যায় কি না, কিছু টাকা পাওয়া যায় কি না।
তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ডলার নিয়ে বিদেশে যাওয়ার অনুমতি খুব কম। এখন তো ডলার সংকট, প্রশ্নই আসে না। সেজন্য আমরা ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার থেকে সবসময় বলেছি, অন্তত আমরা যদি ১০০ টাকার রপ্তানি করি, ১০ টাকা অন্তত এলাও করা উচিত সেখানে ইনভেস্ট করার জন্য। ভারত কিন্তু আমাদের স্বাগত জানিয়েছে। আমরা আশা করছি সরকার অন্তত ১০ শতাংশ ইনভেস্ট করার পারমিশন দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, ব্যবসা-বাণিজ্য সবসময় দুই তরফা হয়। এক তরফা দিয়ে শুরু হয়। পরে উভয়ই উপকৃত হয়।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পর্কে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (আইসিসি) মহাপরিচালক ড. রাজীব সিং জানায়, এ ব্যবসায়িক কনক্লেভের উদ্দেশ্য হলো বিমসটেক দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিতরণ ও ট্রান্সমিশন, বাংলাদেশে এনার্জি ট্রেডিং এবং বিদ্যুৎ ব্যবস্থাকে পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে উন্নিত করা। এছাড়াও, পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলো অন্বেষণ করার জন্য কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে কোম্পানিগুলোকে নিয়ে আসার লক্ষ্য রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












