যে লাইব্রেরিতে নেই কোনো বই!
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
এমন এক অভিনব লাইব্রেরির দেখা মিলবে লন্ডনে। এটির নাম ‘লাইব্রেরি অব থিংকস’। এখানে বই নেই, তবে পাওয়া যায় ওয়াশিং মেশিন, গ্লাস, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন জিনিস। স্থানীয় বাসিন্দারা সেখান থেকে চাইলে নির্ধারিত ভাড়ার বিনিময়ে নিতে পারেন তৈজসপত্র।
২০১৬ সালে লন্ডনের বাসিন্দা রেবেকা ট্রেভালিয়নের উদ্যোগে শুরু হয় রিসাইকেল মুভমেন্ট। এই রিসাইকেল মুভমেন্ট থেকেই জন্ম হয় লাইব্রেরি অফ থিংসের। মানুষের ব্যবহৃত বা ফেলে দেওয়া জিনিস যে নতুন করে আবারো ব্যবহার করা যায় সে বিষয় তুলে ধরতে কাজ শুরু করে রেবেকা। রেবেকার স্বপ্ন ছিলো সারাবিশ্বের মানুষ যেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে না দিয়ে, নতুন করে ব্যবহার করে; সেই বিষয়ে উদ্বুদ্ধ করা। সম্পদের অপচয় ও আবর্জনা থেকে রক্ষা পাওয়ার বিষয়টিও সে সময় তুলে ধরে রেবেকা। এই লাইব্রেরিতে যেসব তৈজসপত্র পাওয়া যায়, তার সব জিনিসই সংগ্রহ করা হয়েছে আবর্জনার স্তুপ থেকে।
জিনিসপত্রের অপচয় রুখতেই মূলত লাইব্রেরি অফ থিংসের উদ্ভব। লন্ডন শহরে এই ধরনের ৬টি লাইব্রেরি রয়েছে। নারীদের মাধ্যমে পরিচালিত এই লাইব্রেরিতে সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৬ হাজার। এ পর্যন্ত ৫০ হাজার টনের অধিক বর্জ্য তারা প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করেছে। পুরাতন এসব জিনিস প্রক্রিয়াজাত করে অভাবীদের ব্যবহার করতে দিয়েছে এই লাইব্রেরি কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)