যেসব খাবারে দূর হবে ‘অতিরিক্ত দুশ্চিন্তা’
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নানা জটিলতায় জীবনের চলার পথে মানসিক উদ্বেগের শিকার কমবেশি সকলেই। এর জন্য ডায়েট লিস্টে রাখতে পারেন কিছু বিশেষ খাবার যা আপনার মানসিক উদ্বেগ কমাতে কার্যকরী ভূমিকা রাখতে সহায়ক হবে।
গাজর: গাজর ও আপেল মানসিক চাপ কমানোর পাশাপাশি চোয়ালের অনমনীয়তা দূর করে। চিবিয়ে বা কামড়িয়ে খেতে হয় এমন খাবার ফোকাসকে পুনর্নিদেশিত করতে পারে এবং মানসিক চাপ কমাতে পারে।
পালংশাক: মানসিক চাপে থাকলে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায়। ‘পালংশাকের মতো সবুজ শাকসবজিতে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে। এটি মানসিক চাপ নিরসনে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
বেরি জাতীয় ফল: ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি ইত্যাদি ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এই ধরনের ফলগুলো মস্তিষ্কের কোষগুলোকে সচল ও সজীব রাখে।
গ্রিন টি: ল্যাভেন্ডার বা ক্যামোমাইল ইত্যাদি অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ চা স্নায়ুকে শান্ত রাখে। এছাড়াও চা পানের অভ্যাস শরীরের দূষিত পদার্থ বাইরে বের করে দেয়।
টক দই: টক দই মানসিক চাপ কমাতে খুবই উপকারী। টক দইয়ের ব্যাকটেরিয়া আমাদের দেহে আত্মবিশ্বাস ও সাহস বাড়ায়। পাশাপাশি চাপ কমায়। টক দই খেলে সাময়িকভাবে মানসিক অশান্তি থেকে রক্ষা পাওয়া যায়।
বাদাম: কাঠবাদাম, আখরোট, চিনাবাদামে রয়েছে ভরপুর প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং সবচেয়ে উপকারী উপাদান ম্যাগনেশিয়াম। বাদামের এই সব উপাদান মস্তিষ্কের কার্যকারিতাকে সচল রাখতে সাহায্য করে।
ভিটামিন সি জাতীয় খাবার : কমলালেবু, আঙুর, গাজর, পালংশাক, বাঁধাকপি, লেটুস পাতার মতো কিছু ভিটামিন সি সমৃদ্ধ খাবার স্নায়ুকে শান্ত রাখতে এবং উদ্বেগ কমাতে অত্যন্ত সহায়ক।
ডার্ক চকোলেট: দুশ্চিন্তা কমাতে খেতে পারেন ডার্ক চকোলেট। ডার্ক চকোলেটে রয়েছে এমন কিছু পুষ্টি যৌগ যা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












