যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে তালিকা করছে বাংলাদেশ
, ১৪ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এবং ট্রাম্পের পাল্টা শুল্কের চাপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু পণ্যের ওপর শুল্ক হ্রাস এবং আমদানি উৎসের পুনর্বিন্যাসে কাজ শুরু করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে আমদানিযোগ্য পণ্যের একটি তালিকা এবং ১০০টি নতুন পণ্যকে শুল্কমুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর দফতরে পাঠানো হবে। এ প্রস্তাব বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) নীতিমালার আওতায় তৈরি হচ্ছে, ফলে যুক্তরাষ্ট্রকে দেওয়া শুল্ক হার অন্যান্য সদস্য দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এক প্রাথমিক নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে তুলা, এলপিজি, সয়াবিন, গম, প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ, ভুট্টা, ভ্যাকসিন, জুয়েলারি, বোর্ড ও প্যানেলসহ প্রায় ৪০টি এইচএস কোডের পণ্য আমদানির সম্ভাবনা রয়েছে। এর বাইরেও আরও ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার জন্য প্রস্তাবনা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব পণ্যের বেশিরভাগই বাংলাদেশ প্রচুর পরিমাণে আমদানি করে, তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ একেবারেই সীমিত।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আমদানিযোগ্য পণ্যের একটি তালিকা করা হয়েছে। পাশাপাশি ১০০ পণ্যে শুল্ক ছাড় দিতে এনবিআর কাজ করছে। তার ভাষায়, এই তালিকা চূড়ান্ত করে খুব শিগগিরই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) দফতরে পাঠানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)