যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ বিভিন্ন দেশের গোয়েন্দাপ্রধানদের গোপন বৈঠক
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৫ জুন, ২০২৩ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বিশ্বের ২০টির বেশি দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহান্তে সিঙ্গাপুরে একটি গোপন বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরে গত জুমুয়াবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক প্রতিরক্ষা সম্মেলনের বাইরে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি হয়।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্র পাঁচটি নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
সূত্রগুলোর ভাষ্য, এই বৈঠকের আয়োজক সিঙ্গাপুর সরকার। বেশ কয়েক বছর ধরেই প্রতিরক্ষা সম্মেলনের পাশাপাশি পৃথক স্থানে সতর্কতার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে।
এমন বৈঠকের কথা আগে জানানো হয়নি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েল উপস্থিত ছিলো। ভারতীয় একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেছে, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিক ও খোলামেলা কূটনীতি যখন কঠিন হয়ে পড়ে, তখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পরস্পরের সঙ্গে কথা বলতে পারে। বিশেষ করে উত্তেজনার সময় এই ধরনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছে, ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক সম্মেলনের সময় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অংশগ্রহণকারীরা তাঁদের প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাতের সুযোগটি নিয়ে থাকে।
ওই মুখপাত্র আরও বলে, সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধরনের বৈঠকে কিছু সহায়তা দিতে পারে। অংশগ্রহণকারীরা এই ধরনের বৈঠককে উপকারী মনে করছে।
সিঙ্গাপুরে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের কাছে এই ৈ বঠ কের বিষয়ে কোনো তথ্য নেই।
চীনা ও ভারত সরকার এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার বড় ধরনের বৈঠক বিরল। আর এ ধরনের কোনো বৈঠক হলেও তার খবর প্রায়ই প্রচার করা হয় না। একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলো না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












