যুক্তরাষ্ট্রে ৬ রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা তিন বাংলাদেশির
বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতি আরোপের আগে মিথ্যে তথ্য উপস্থাপন ও তা লিখিত দাখিল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরুদ্ধে অবশেষে আদালতে মামলা করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে আরোপিত ভিসানীতি দ্রুত প্রত্যহার চেয়ে প্রেসিডেন্ট বাইডেন, স্টেট ডিপার্টমেন্ট ও ব্লিনকেনকে বিবাদী করে সম্প্রতি দায়েরকৃত মামলার আলোচিত বাদী ড. রাব্বী আলম এবং তার অপর দুই ভাই রিজভী আলম ও শেরে আলম রাসু আবারো ইউনাইটেড স্টেইটস ফেডারেল কোর্ট অব ইষ্টার্ন ডিষ্ট্র্টি অব মিশিগান ডেট্রয়েট ইউএসএ দ্বিতীয় এই মামলাটি করলেন। মামলার নামকরন করা হয়েছে আলম এট অল ভি. পেরী এট অল।
মামলার বাদী জানান, রিপাবলিকান দলীয় ইউএস ৬ কংগ্রেস সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত ওই মামলার নং-৪:২০২৩ সিভি১১৬৪০। ধারা: ফেডারেল ৩২০। আদালতে মামলাটি গৃহিত হয় গত ১০ জুলাই। আর ডকেটভূক্ত হলো ১২ জুলাই।
এদিকে, মামলার অন্যতম বাদী ড. রাব্বী জানান, মামলার নথিপত্র, জুডিশিয়াল নোট, রিট এবং কমপ্লেইন প্রোসিড করা হয়েছিল গত ২৩ জুন। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার প্রার্থনা জানিয়ে যেহেতু ৬টি অঙ্গরাজ্যের ৬ কংগ্রেস সদস্যের বিরুদ্ধে আনিত ওই মামলা এবং সেই সাথে সংশ্লিষ্ট মামলার ১নং বিবাদী বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন এক্টিভ লেফটেন্যান্ট জেনারেল, সেহেতু মামলাটি গৃহিত ও ডকেটভূক্ত হতে তিন সপ্তাহের মতো সময় লেগেছে। এ ছাড়া, মামলাটি ডকেটভূক্ত হওয়ার আগে মেরিট যাচাই বাছাই করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।