যুক্তরাষ্ট্রে শাটডাউনের জেরে বিমানবন্দরগুলোতে তীব্র বিশৃঙ্খলা
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন বা সরকারি অচলাবস্থা কারণে দেশটির বহু বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অনুসারে, বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের অনুপস্থিতির সংখ্যা বৃদ্ধির কারণে বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিল হচ্ছে।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, জুমুয়াবার থেকে রোববার পর্যন্ত সপ্তাহান্তে ১৬ হাজার ৭০০টিরও বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে এবং আরো দুই হাজার ২৮২টি বাতিল করা হয়েছে।
গত সোমবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিলম্ব অব্যাহত ছিলো। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, শিকাগো ও’হেয়ার, ডালাস ফোর্ট ওয়ার্থ, ডেনভার ও নিউয়ার্কসহ বড় শহরগুলোর বিমানবন্দরে আরো চার হাজার ফ্লাইট দেরিতে ছাড়ে এবং ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়।
এফএএ জানিয়েছে, শাটডাউনের কারণে তাদের ৩০টি বড় বিমানবন্দর নিয়ন্ত্রণ কেন্দ্রের অর্ধেকেই জনবল ঘাটতি দেখা দিয়েছে। নিউইয়র্ক অঞ্চলের বিমানবন্দরগুলোতে অনুপস্থিতির হার পৌঁছেছে ৮০ শতাংশে।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার বিমান পরিবহন নিয়ন্ত্রককে ‘প্রয়োজনীয় কর্মী’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো ১ অক্টোবর ডাউন শুরু হওয়ার পর থেকে তারা বেতন ছাড়াই কাজ করছে।
কিন্তু এফএএ জানিয়েছে, কর্মীদের মধ্যে অনুপস্থিতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার ফলে নিরাপত্তার মান বজায় রাখার জন্য বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল কমাতে হয়েছে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা ৩৫তম দিনে প্রবেশ করেছে। বর্তমান শাটডাউন ২০১৮-১৯ সালের অচলাবস্থার সমান দীর্ঘ হয়েছে এবং এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন।
ওয়াশিংটন বাইপার্টিসান পলিসি সেন্টারের তথ্য অনুযায়ী, শাটডাউনের কারণে কমপক্ষে ৬ লাখ ৭০ হাজার বেসামরিক ফেডারেল কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে প্রায় সাত লাখ ৩০ হাজার কর্মী বেতন ছাড়াই কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












