যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে’তে ৫০ মিলিয়ন টার্কি খায় মার্কিনিরা
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর তথ্যানুসারে মার্কিনিরা শুধুমাত্র থ্যাঙ্কস গিভিং ডে’তে প্রায় ৫০ মিলিয়ন টার্কি খেয়ে থাকে। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে প্রতিটি ঘরেই চলছে টার্কির আয়োজন।
(থ্যাঙ্কস গিভিং ডে’র অর্থ কৃতজ্ঞতা জ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সরকারিভাবে থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়।)
এটি প্রতি বছর বেড়ে ওঠা মোট টার্কি সংখ্যার প্রায় ২১ শতাংশ। যা স্পেনের সমগ্র জনসংখ্যার মতো। অর্থাৎ মার্কিনিরা ছুটির সময় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড টার্কি খায়। ন্যাশনাল টার্কি ফেডারেশন রিপোর্ট অনুযায়ী প্রায় ৮৮ শতাংশ মার্কিনি থ্যাঙ্কস গিভিংয়ের জন্য টার্কি খায়।
ন্যাশনাল টার্কি ফেডারেশনের মতে প্রতি বছর আমেরিকানরা ৯০ মিলিয়ন টার্কি খেয়ে থাকে। এর মধ্যে শুধুমাত্র থ্যাঙ্কস গিভিং ডে টার্কি খাওয়া হয় ৫০ মিলিয়ন। তাদের কথিত বড়দিনে ২২ মিলিয়ন এবং ইস্টার সানডে’তে ১৯ মিলিয়ন।
গত দু’সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ মিলিয়ন টার্কির বেচাকেনা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ অর্থাৎ যাদের টার্কি কেনার সাধ্য নেই, তারাও টার্কি সংগ্রহ করে থাকে ফুড শেয়ার নামক একটি সংস্থা থেকে।
এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও হালাল টার্কির খোঁজে ছুটছেন স্থানীয় গ্রোসারির দোকানগুলোতে। প্রতি বছরের ন্যায় এবারও গ্রোসারি দোকানগুলো হালাল টার্কি সংগ্রহে ভিড় জমেছে। নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি ও মুসলমান মালিকানাধীন গ্রোসারির দোকানগুলোতে প্রচুর পরিমানে হালাল টার্কি বিক্রি করেছে। গত তিন দিন ধরে উক্ত দোকানগুলোতে দেদারছে চলছে হালাল টার্কির বেচাকেনা।
খ্রিস্টানদের কথিত এই উৎসবকে কেন্দ্র করে দুই সপ্তাহ আগে থেকেই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয় তাদের সকল পণ্যের মূল্যহ্রাসের তালিকা। শতকরা ৫০ থেকে ৭০ শতাংশ মূল্যহ্রাস করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












