যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাত : বিদ্যুৎহীন ১০ লাখ বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান, হাজারো ফ্লাইট বাতিল
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
শক্তিশালী বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঞ্চল। ঝড়ের তোড়ে উপড়ে গেছে গাছপালা। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার ২ লাখ ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান। এছাড়াও অন্ধকারে রয়েছে দক্ষিণ ও মধ্য আটলান্টিকের ৮ লাখ মানুষ। বিরুপ আবহাওয়ার কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিরূপ আবহাওয়া ও টর্নেডোর শঙ্কায় সোমবার (৭ আগস্ট) বন্ধ করে দেওয়া হয় রাজধানী ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিসও। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট।
পাওয়ারআউটেজ ডটইউএসের তথ্যমতে, বিরূপ আবহাওয়ায় দেশটির দক্ষিণ ও মধ্য আটলান্টিক রাজ্যগুলোর প্রায় আট লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলো।
ঝড়ের প্রভাব এতটাই তীব্র ছিল যে অন্তত ১০টি রাজ্যে শক্তিশালী টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছিল।
বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং বাল্টিমোর বিমানবন্দরে ফ্লাইট বাতিলের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
ফ্লাইটঅয়্যারের তথ্যমতে, এসব অঞ্চলে ২ হাজার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও ৭ হাজার ৭০০ ফ্লাইট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)