যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে, দাবি বাণিজ্যমন্ত্রীর
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায়, তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে। তবে বিষয়টি ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল জুমুয়াবার সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে এ দাবি জানায়।
এ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি হঠাৎ করে একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে কোনো চুক্তি বাস্তবায়নের সময় যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু প্রতিভাত হয়, তাহলে সেই চুক্তির ধারার মধ্যেই সংশোধনের সুযোগ রয়েছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তি হয় দুটি দেশের মধ্যে। যদি দুজন ব্যক্তির মধ্যে চুক্তি হতো, তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা যেত। কিন্তু দুটি রাষ্ট্র দুটি সার্বভৌম সত্তা। তারা যখন চুক্তি করে, তখন সেটা ইচ্ছেমতো পরিবর্তন করা যায় না।
তিনি আরও বলেন, একটি আন্তর্জাতিক চুক্তিতে দুই পক্ষের স্বার্থই বিবেচনায় রাখা হয়। কিছু ধারা এক পক্ষের জন্য অনুকূল হয়, আবার কিছু ধারা অন্য পক্ষের জন্য সুবিধাজনক হয়। এভাবেই দুই দেশের মধ্যে একটি উইন-উইন সিচুয়েশন তৈরির চেষ্টা থাকে। চুক্তি যেটি হয়েছে, সেটির বাস্তবায়নের সময় যদি এমন কিছু সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তাহলে সেই ধারা সংশোধনের সুযোগ চুক্তির ভেতরে রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হয়। কারণ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদি বিষয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)