যুক্তরাষ্ট্রসহ ৬০ দেশের জন্য ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের দিন শেষ!
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯১ শামসী সন , ২৮ জুলাই, ২০২৩ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বর্তমানে ইউরোপে বেশিরভাগ দেশেই ভিসামুক্ত প্রবেশাধিকার পায় যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীরা। তবে এই সুবিধা আর বেশিদিন থাকছে না। ২০২৪ সাল থেকেই ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে মার্কিনিদের।
ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণ বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যমতে, এই মুহূর্তে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে এমন ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ২০২৪ সাল থেকে ইউরোপ ভ্রমণের আগে ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থায় (ইটিআইএএস) অনুমতির জন্য আবেদন করতে হবে। এই আবেদনের জন্য খরচ হবে প্রায় আট মার্কিন ডলার।
ইটিআইএএস হলো একটি ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন, যা ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে যুক্ত। ইইউর ভাষ্যমতে, ইউরোপে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মধ্যে সীমান্ত রক্ষা ও শক্তিশালী করার জন্য নতুন এই ভ্রমণ অনুমোদন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ট্রাভেল ইউরোপ ওয়েবসাইটে বলা হয়েছে, ইউরোপ ভ্রমণের নিয়ম বদলে গেছে। ২০২৪ সাল থেকে ভিসামুক্ত প্রবেশাধিকারপ্রাপ্ত ৬০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১৪০ কোটি মানুষের জন্য বেশিরভাগ ইউরোপীয় দেশে প্রবেশের আগে অনুমতির প্রয়োজন হবে।
এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ইউক্রেনের মতো দেশগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)