যুক্তরাজ্যের ইউক্রেন পরিকল্পনা নাকচ করে দিলো যুক্তরাষ্ট্র
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ আশির, ১৩৯২ শামসী সন , ২৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনে যুদ্ধবিরতি সমর্থনে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু পরিকল্পনাটিকে ‘লোক দেখানো’ ও ‘অর্থহীন’ মন্তব্য করে তা নাকচ করে দিয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে উইটকফ বলেছে, স্টারমার এবং ইউরোপের অন্যান্য নেতারা ভুলভাবে মনে করে যে, ‘আমাদের সবাইকে উইনস্টন চার্চিল হতে হবে।’
সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করে বলেছে, আমি পুতিনকে খারাপ মনে করি না। সে অত্যন্ত বুদ্ধিমান।
উইটকফ আরও বলেছে, ট্রাম্পের ওপর গত বছরের হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলো এবং তাকে উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দেয়।
রুশ অবস্থান পুনরাবৃত্তি:
সাক্ষাৎকারে উইটকফ একাধিক রুশ দাবির পুনরাবৃত্তি করেছে, যার মধ্যে ইউক্রেনকে ‘ভুয়া দেশ’ বলা এবং দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি অন্তর্ভুক্ত ছিল। তবে সে রাশিয়ার দখল করা পাঁচটি অঞ্চল সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি।
সে বলেছে, এই সংঘাতে সবচেয়ে বড় ইস্যু হলো কথিত চার অঞ্চল-ডনবাস, ক্রিমিয়া, বাকিগুলো আপনারা জানেন।
ইউক্রেনে রাশিয়ার পাঁচটি আংশিক বা সম্পূর্ণ দখল করা অঞ্চল হলো: লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া।
ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার উদ্দেশ্য নিয়ে মন্তব্য:
উইটকফ বলেছে, রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি দখল করতে চায় না, বরং পাঁচটি অঞ্চল দখল করাই তাদের লক্ষ্য। রাশিয়া কেন ইউক্রেনকে পুরোপুরি সংযুক্ত করতে চাইবে? তাদের তো এর দরকার নেই। তারা যা চেয়েছে, তা পেয়ে গেছে।
সে আরও বলেছে, স্টারমারের ‘ইচ্ছুক রাষ্ট্রগুলোর জোট’ গঠনের পরিকল্পনা ‘অতি সরলীকৃত’ এবং ‘লোক দেখানো’। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)