যারা পবিত্র কুরবানী বন্ধের ষড়যন্ত্র করে এদের উপর অনন্তকাল মহান আল্লাহ পাক উনার লা’নত
এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি পবিত্র কুরবানী উনার ইতিহাস দেখি তাহলে দেখতে পাই পবিত্র কুরবানী নিয়ে সর্বপ্রথম ষড়যন্ত্র করেছিলো মাল‘ঊন ইবলীস শয়তান। কেননা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন স্বপ্নে উনার সম্মানিত আওলাদ হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে কুরবানী করার জন্য আদিষ্ট হলেন, অতঃপর যখন তিনি উনার সম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনাকে কুরবানী করার জন্য নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু ইবলীস বারবার হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে ওয়াস-ওয়াসা দেয়ার চেষ্টা করেছিলো। না‘ঊযুবিল্লাহ! সে কখনোই চায়নি এই মহামূল্যবান মহাপবিত্র ইবাদত মুবারক পালিত হোক।
ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে যারা ইবলীসের চেলা রয়েছে, তারাও কিন্তু চায়না মুসলমানগণ পবিত্র কুরবানী উনার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের নৈকট্য মুবারক হাছিল করুক। না‘ঊযুবিল্লাহ!
ইবলিসের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَىٰ يَوْمِ الدِّينِ
অর্থ: “(মহান আল্লাহ পাক তিনি ইবলিসকে লক্ষ্য করে বলেন) তোর উপর ক্বিয়ামত অবধি আমার লা’নত। অর্থাৎ ক্বিয়ামত পর্যন্ত তারপ্রতি লা’নত বর্ষিত হতেই থাকবে।” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ছোয়াদ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৭৮)
মহান আল্লাহ পাক তিনি ইবলীস এবং তার অনুসারীদেরকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করেন,
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ
অর্থ: “তোর দ্বারা আর যারা তোর অনুসরণ করবে তাদের সকলের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব।” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ছোয়াদ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৮৫)
কাজেই যারা ইবলীসের অনুসরণ করে পবিত্র কুরবানী উনার বিরোধিতা করবে তাদের প্রতিও ক্বিয়ামত পর্যন্ত মহান আল্লাহ পাক উনার লা’নত বর্ষিত হবে। আর এদের দ্বারাই মহান আল্লাহ পাক তিনি জাহান্নাম পূর্ণ করবেন। না‘উযুবিল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।