যাত্রীদের ফেরাতে ইসরায়েলের বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান সৌদি আরবের
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট থেকে নিজেদের যাত্রীদের ফিরিয়ে নিতে বিমান পাঠাতে চেয়েছিল ইসরায়েল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। খবর রয়টার্সের।
সূত্রগুলো জানায়, সৌদি আরব থেকে ইসরায়েলিদের ফিরিয়ে আনতে দেশটি সামরিক বিমান পাঠাতে চেয়েছিল। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সৌদি আরবের সরকারি মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।
একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি যাত্রীদের ফিরিয়ে আনতে ইসরায়েলি বিমান বাহিনী ‘সুপার হারকিউলিস’ বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এদিকে ফ্লাইদুবাই জানিয়েছে, যাত্রীরা তাদের বিমানে করেই নিজ নিজ গন্তব্যে ফের যাত্রা করবেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ ছাড়া এই চুক্তিতে যোগদানে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব।
সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সফরকালে নেতানিয়াহু একজন সৌদি কর্মকর্তাসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তবে বুধবার এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা সৌদি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকের খবর নাকচ করে দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)