যমুনা তীরে ভাঙন : ৩০০ মিটার বিলীন নদীতে
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ডান তীরে ভাঙন দেখা দিয়েছে।
গতকাল জুমুয়াবার (১১ আগস্ট) পর্যন্ত গত কয়েকদিনে ইউনিয়নের ইছামারা ও গোদাখালির মাঝামাঝি এলাকার অন্তত ৩০০ মিটার কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এর আগে গত বুধবার (৯ আগস্ট) থেকে ভাঙন শুরু হয়। তবে ইতোমধ্যে নদীর তীর রক্ষায় প্রতিরোধ ব্যবস্থা হাতে নিয়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির কামালপুরের ইছামারা এলাকায় প্রায় দুই বছর আগে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। গত প্রায় দুই সপ্তাহ আগে সেখানে যমুনা নদীর ধস দেখা দেয়। ধসে কমপক্ষে ৫০ মিটার নদীতে বিলীন হয়। পরে গত বুধবার প্রায় ২৫০ মিটার ডান তীর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ধসের কারণে বাঁধের পাশের ইছামারা, গোদাখালি, পাইকরতলী, দড়িপাড়া এলাকার লোকজনের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বগুড়া পাউবোর লোকজন জরুরি প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সেখানে জিওব্যাগ ফেলা শুরু করেন।
এ বিষয়ে কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল জানান, নদী রক্ষায় ডাম্পিং (ফেলা) করা জিওব্যাগগুলো বিভিন্ন সময়ে লোকজন কেটে ফেলার কারণে ওই এলাকার প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এবার ভাঙনে প্রায় তিন বিঘা জমি নদীগর্ভে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)