যখন তখন বাবার কবরের কাছে ছুটে গিয়ে কাঁদে ছোট্ট শিশু তানহা
, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তাজ উদ্দিন মোটামুটি স্বচ্ছল একজন মানুষ। ব্যবসা করতেন। গোলাপগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের সামনে তার দোকান। তিনি হাসপাতালে বিভিন্ন মালপত্র সরবরাহ করতেন। তিন ভাই আর তিন বোনের মধ্যে তিনি সবার বড়ো। বাবা মকবুল আলী বেঁেচ নেই। মা সুফিয়া বেগম বেঁেচ আছেন ছেলের শোক বুকে চেপে। তাজউদ্দিনের বয়স চল্লিশ বছর। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বারকোট গ্রামে।
তাজ উদ্দিনের ছোট কন্যা খাদিজার বয়স মাত্র তিন মাস, যে ‘বাবা’ ডাক দিতে পারেনি, যে কোনদিন তার বাবাকে পারবে না ‘বাবা’ বলে ডাকতে। বাবার নিরাপদ বুকে কোনদিন হবে না তার আশ্রয়।
তাজউদ্দিনের মা সুফিয়া বেগম কথা বলছিলেন পর্দার আড়াল থেকে। কাঁদছিলেন, গুছিয়ে কথা বলতে পারছিলেন না। তার অনেক কথার এক কথা, ছেলে তো হারালেন-এখন তার দুই অবুঝ নাতিনের কি হবে, তিনি আর দুনিয়াতে আছেনই ক’দিন। তার হয়ে কথা বলতে শুরু করেন তার মেয়ে ফাতেমা বেগম। বললেন তাজউদ্দিনকে হত্যা করা হয় ৪ আগস্ট বেলা দেড়টার দিকে। তখন পুলিশ নির্বিচারে গুলি ছুঁড়লে মিছিল থেকে অসংখ্য মানুষ তাদের বাড়িতে এসে ঢোকেন। এরমধ্যে কয়েকজন ছিলেন মারাত্মক আহত। শরীরের বিভিন্ন স্থানে তাদের গুলি লাগে। ফাতেমারা গামছা দিয়ে ক্ষতস্থান বাঁধলেও রক্ত থামানো যাচ্ছিলো না। বাড়ির বাচ্চারা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলে তাদেরকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়। তাজউদ্দিনের মা আফসোস করে বলেন, ‘গুলি খেয়ে অসংখ্য মানুষ তাদের বাড়িতে আসলেও তার ছেলে আসতে পারেনি নিজের বাড়িতে।’
বাড়ির পাশেই একটি মসজিদ সংলগ্ন গোরস্থানে কবর দেয়া হয়েছে শহিদ তাজউদ্দিনকে। আমরা কবরের দিকে হাঁটি। তাজউদ্দিনের বোন ফাতেমা বলেছিলেন, দিনের বেলা হঠাৎ হঠাৎ পাওয়া যায় না তানহাকে। বাড়ির লোকজনের জানা হয়ে গেছে সে কোথায় যায়। দেখা যায় তানহা দাঁড়িয়ে আছে তার বাবার কবরের সামনে এবং চোখ বেয়ে ঝরছে পানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)