ময়দানে কারবালারই ইতিহাস শুনি মুসলমান
ময়দানে কারবালারই
ইতিহাস শুনি মুসলমান
হুসাইনি মায়ায় মোদের প্রান
দূর্বারে রয় আগুয়ান ॥
ইতিহাস শুনি মুসলমান
ইতিহাস শুনি মুসলমান
হাজারো চিঠিতে কুফিয়ান
ইমামজীকে করে আহবান
জালিম ইয়াজিদ করে ছলনা
জুলুম করতে হটেনা
দেখ মুমিন মুসলমান
ইতিহাসের সত্য লিখন ॥
ইয়াজিদ আহলে নবীকে
কারবালায় রাখে আটকে
হায় পানিরও পিপাসায়
ইমাম পরিবার কাতরায়
পাশেই ফোরাতের পানি
ইয়াজিদ দেয়না করিতে পান ॥
হযরত ক্বাছীম বিন হাসান
জিহাদের মাঠে চলে যান
বীর বাহাদুর যুদ্ধেই গুলজার
বেঈমান নাশেন বেশুমার
কাফিরদের গুপ্ত হামলায়
শহীদী শরাব করিলেন পাণ ॥
ঐ নকশায়ে নবীর আকর
ইমামী আওলাদ আলী আকবার
জিহাদ করে কাফির হটান
ফিরে আসেন পিপাসায়
পানি বিনে হই হয়রান
আব্বু (একটু) পানি করেন দান ॥
শিশু ইমাম আছগর
পিপাসায় কাপছেন থরথর
শিশুর গলা যায় শুখে
আহা পানি নেই মুখে
পাষানদের তিরের আঘাতে
শিশু আজগর হন কুরবান ॥
হযরত ইমাম এবার
কাফিরের সাথে চান লড়িবার
দুশমন করুক বাহানা
যতই জুলুম যাতনা
দ্বীন ইসলাম জিন্দা করতে
যায় গর্দান দিবনা ঈমান ॥
বীর বেশে করেন জিহাদ
করিতে সুন্নাহর আবাদ
ইয়াজিদ বহিনী কুপকাত
হায় পিছন থেকে বজ্জাত
ইমাম পৃষ্ঠে মারে বল¬ম
কাঁপে জমিন ও আসমান ॥
ইমাম জমিনে পড়ে যান
শিমার কেটে নেয় গর্দান
কারবালার বালু লালে লাল
শহীদ রাসূলী দুলাল
করেন না বশ্যতা শিকার
শাহাদাতে চির মহিয়ান ॥
ইমামী বংশধর পেলাম
তিনি এই যামানার ইমাম
রাজারবাগ শরীফ উনার মাকাম
শুনো হে মুসলিম তামাম
তিনি মুযাদ্দিদ মেহমান
উনার ডাকে প্রস্তুত মুরিদান ॥
আঞ্জুমানে আল বাইয়্যিনাত
আল্লাহর জান্নাতি সওগাত
উলামায়ে ছূ’ ইয়াজিদ মারতে
মোদের আগমন ধরাতে
ইমামী খুনের বদলা নিতে
মামদুর সোহবতে হাজিরান ॥
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।