মৌসুমি কর্ম সংকটে দিশেহারা কৃষি শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগের ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর, তিস্তা ও ধরলা নদী অববাহিকার চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এখন দিশেহারা হাজারো কৃষিশ্রমিক।
আমন ধান কাটার মৌসুম শুরু হতে এখনও দুই-তিন সপ্তাহ বাকি। এরইমধ্যে মৌসুমি কর্মসংকট নেমে এসেছে এলাকায়। এর মধ্যে আবার নদীভাঙনে বিপর্যস্ত করে তুলেছে উত্তরাঞ্চলের হাজারো শ্রমজীবী মানুষকে।
প্রতিদিন কাজের খোঁজে মাঠে-ময়দানে ঘুরে ফিরেও তারা কাজ পাচ্ছেন না। সংসার চালাতে কেউ অগ্রিম শ্রম বিক্রি করছেন, কেউবা মহাজনের কাছে উচ্চসুদে ধার নিচ্ছেন।
অথচ এই সময়েই হতদরিদ্রদের জন্য সরকারের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প (কর্মসংস্থান সৃষ্টির বিশেষ কর্মসূচি) শুরু হওয়ার কথা ছিলÍযা এখনো আলোর মুখ দেখেনি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী তীরবর্তী বড়ভিটা গ্রামের ৫৫ বছর বয়সী শ্রমিক মহর আলী বলেন, ধান কাটার মৌসুম এখনো শুরু হয়নি, আরও দুই-তিন সপ্তাহ লাগবে। এই সময়ে আমরা পুরোপুরি বেকার। সংসার চালাতে স্থানীয় মহাজনদের কাছ থেকে উচ্চসুদে টাকা ধার নিতে হচ্ছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতীরের চর মহিপুর গ্রামের ৫২ বছর বয়সী কৃষিশ্রমিক আফতাব উদ্দিন জানান, কাজের মৌসুমে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার হয়। কিন্তু এখন অগ্রিম কাজ বিক্রি করতে হয়েছে ৩০০ টাকায়। সংকটে পড়ে স্থানীয় এক কৃষকের কাছে সাত দিনের কাজ অগ্রিম বিক্রি করেছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ে চর যাত্রাপুর গ্রামের ৫৫ বছর বয়সী দিনমজুর সলেম আলী জানান, গত বছর এই সময় সরকারিভাবে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে কাজ পেয়েছিলেন, প্রতিদিন ৪০০ টাকা মজুরি পেতেন। কিন্তু এ বছর এখনো কাজ শুরু হয়নি, কবে হবে তাও জানেন না।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, অনেক কৃষিশ্রমিক আমার কাছে অগ্রিম টাকা চাইছেন। কিন্তু সবাইকে দেওয়া সম্ভব নয়। কয়েকজনকে দিনে ৩০০ টাকা হারে অগ্রিম দিয়েছি। ধানকাটা শুরু হলে তারা কাজ করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান শ্রমসংকট নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। তখন আমন ধান কাটার মৌসুম শুরু হবে। প্রতি বছরই অক্টোবরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কৃষিশ্রমিকেরা বেকারত্বে ভোগেন।
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলার প্রায় ৬৮ হাজার হতদরিদ্র পরিবার সরকারের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত। প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে ৪০ দিনের জন্য তারা কাজের সুযোগ পান, প্রত্যেক শ্রমিক মোট ১৬ হাজার টাকা মজুরি পান।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম মাজাহানুর রহমান বলেন, অক্টোবর-নভেম্বরের কর্মসংকট সময়ে হতদরিদ্রদের কাজের সুযোগ দিতে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প আছে। কিন্তু এবার এখনো প্রকল্প শুরু হয়নি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।