মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে গ্রেফতার ৭
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে এক বেসরকারি গোয়েন্দাসহ সাতজনকে আটক করেছে তুরস্কের পুলিশ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, সাবেক এই সরকারি কর্মকর্তা তুরস্কের মধ্যপ্রাচ্যের কোম্পানি ও ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, ট্র্যাকিং ডিভাইস স্থাপন ও নজরদারিতে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ও ইস্তাম্বুলের সন্ত্রাসবিরোধী পুলিশের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
অভিযানের বিষয়ে আঙ্কারা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আনাদোলুর প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তুরস্কের ওই গোয়েন্দাকে মোসাদ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে প্রশিক্ষণ দেয়। তিনি ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পেয়েছিলেন যা সরকারি রেকর্ডে দেখা যায়নি বলে সূত্রগুলি জানিয়েছে।
তুরস্কের একটি আদালত জানুয়ারিতে ১৫ জনকে গ্রেফতার এবং মোসাদের হয়ে তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও আটজনকে প্রত্যর্পণের আদেশ দেয়। এছাড়া ফেব্রুয়ারিতে মোসাদের কাছে তথ্য বিক্রির সন্দেহে তুরস্ক সাতজনকে আটক করে। তুরস্কে হামাসের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বসবাস করে।
আরও পড়ুন
সব ›
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।