হাইফা বন্দরের কেমিক্যাল গুদামে ইরাকি প্রতিরোধকামীদের ড্রোন হামলা
দখলদার ইসরাইলের হাইফা বন্দরের একটি কেমিক্যাল গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
গত রোববার) ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানিয়েছে, দুইদিন আগে তারা হাইফা বন্দরের কেমিক্যাল গুদামে ড্রোন হামলা চালিয়েছে।
ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জোর দিয়ে বলেছে, দখলদার সরকার ও শত্রুর অবস্থানগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। গত মাসেও ইরাকি যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছিল।
ইসরাইলের সামরিক অবস্থানে আবার প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।
একটি বিবৃতি উল্লেখ করে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল (জুমুয়াবার) ইসরাইলের মা’র সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত কাফ্র সুবা পাহাড়ের রুয়াইসাত আল-আলম আউট পোস্টেও গোলাবর্ষণ করে যার কারণে ইসরাইলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে, আল-মিনারা সামরিক স্থাপনার কাছে ইসরাইলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরাইলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের আরো কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহুসংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ান বারুজ কিবুৎজের কাছে হিজবুল্লাহর ড্রোন হামলার শিকার হয়েছে।
এর পাশাপাশি রামিম সামরিক ঘাঁটির কাছে অবস্থান নেয়া ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।