মোদির বাসার কাছের মসজিদ উচ্ছেদের নোটিশ!
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের মুসলিম বিদ্বেষী মোদির বাসার কাছে অবস্থিত দিল্লির রেসকোর্স মসজিদ উচ্ছেদ ও সম্ভাব্য ভাঙার খবর ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদটির ইমাম দাবি করেছেন, ৬ দিনের মধ্যে স্থাপনা খালি করার নোটিশ দেওয়া হয়েছে। তবে নোটিশের বিষয়টি এবং এর পেছনের পরিস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মসজিদটির ইমাম মাওলানা মোহাম্মদ হারুনের অভিযোগ, গত ৭ অক্টোবর মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে ৬ দিনের মধ্যে মসজিদ প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এক পোস্টে মসজিদটি নিয়ে তিনটি উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, মসজিদটি সরকারি গেজেটে তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তি। তা হলে ওয়াক্ফ বোর্ড কেন এ বিষয়ে হস্তক্ষেপ করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি বর্তমানে দিল্লিতে কোনো ওয়াক্ফ বোর্ড নেই বলেও উল্লেখ করেন ওয়াইসি।
মসজিদ কর্তৃপক্ষের দাবি, ওয়াক্ফ আইনের আওতায় সম্পত্তিটি সুরক্ষিত। তবে জমির আইনি মর্যাদা নিয়ে বিরোধ রয়েছে। উচ্ছেদের নোটিশ সম্পর্কে সরকারের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।
ছয় দিনের মধ্যে মসজিদ খালি করার নোটিশ দেওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুকও।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৭ সাল থেকে সরকারি গেজেটে তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তি এবং ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃত দিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদকে ছয় দিনের মধ্যে উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে- এটি গভীর উদ্বেগজনক।
সম্পত্তিটি রক্ষায় ওয়াক্ফ কর্তৃপক্ষের কথিত নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওয়াক্ফ আইনের সংশোধনী এবং মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ওপর সরকার-মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতার প্রসঙ্গও তোলেন তিনি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।