মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইউরোপে তখনো খবরের কাগজের চল হয়নি, কিন্তু মোঘল শাসনাধীন ভারতে গড়ে উঠেছিলো খবর আদান-প্রদানের এক বিস্তৃত নেটওয়ার্ক।
ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে লিপিকার, গুপ্তচর আর সচিবদের লেখা সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে গড়ে উঠেছিলো ‘আখবারাত’ নামের এক বিশাল সংকলন। ওইসব প্রতিবেদনে লেখা থাকতো দরবারের নানা অন্তর্দ্বন্দ্ব, সামরিক অভিযান, নিয়োগ, আর্থিক বিষয়াদি আর নানা গুঞ্জনের খবর।
ফারসি ভাষায়, কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা এইসব দলিল ছিলো মোঘল সাম্রাজ্যের খবরাখবর আদান-প্রদানের প্রধান মাধ্যম, যেগুলোর মাধ্যমে গোপন তথ্য দেয়া-নেয়া যেমন হতো, তেমনই আনুষ্ঠানিক নির্দেশও পাঠানো হতো। আবার খবর আদান প্রদানও হতো।
প্রতিদিন শত শত, সম্ভবত কয়েক হাজার ‘আখবারাত’ শাসকের দরবার আর প্রাদেশিক প্রশাসনের মধ্যে আদান-প্রদান হতো। এগুলোর মাধ্যমেই এমন এক বিশাল সাম্রাজ্য চলতো, যা একটা সময়ে ভারতীয় উপমহাদেশের সিংহভাগে এবং সেই সময়ে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষের ওপরে শাসন চালাতো।
প্রতিবেদনগুলো অনেক সময়েই কর্মকর্তাদের সামনে জোর গলায় পড়ে শোনানো হতো- যাতে শাসকের দরবার থেকে আসা নির্দেশ সাম্রাজ্যের দূরবর্তী এলাকাতেও পৌঁছে যায়।
দশকের পর দশক ধরে এরকম হাজার হাজার পাতার প্রতিবেদন, নির্দেশনামা আর প্রশাসনিক নথি ভারত আর যুক্তরাজ্যের বিভিন্ন গ্রন্থাগার আর আর্কাইভে পড়ে ছিলো।
ইতিহাসবিদরা এই নথিগুলির অস্তিত্বের কথা জানতো, তবে গভীরে গিয়ে সেগুলো নিয়ে অনুসন্ধান করেছে খুব কম গবেষক।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের ইতিহাসবিদ মুনিস ডি ফারুকি ঠিক সেই কাজটাই করেছেন প্রায় দুই দশক ধরে।
তিনি ২০০৭ সাল থেকে ‘আখবারাত-ই দরবার-ই মুআল্লা’ (অর্থাৎ মহান রাজদরবারের সংবাদ পত্রিকা) নিয়ে গভীরভাবে গবেষণা করছেন। ওই বিপুলসংখ্যক নথির ভা-ার ভারত আর যুক্তরাজ্যের বিভিন্ন আর্কাইভে সংরক্ষিত আছে।
কলকাতার জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত ছয় হাজার ৫০০-এরও বেশি পৃষ্ঠার এইসব নথিতে ছড়িয়ে থাকা হাজার হাজার তথ্যসূত্র ধরে কাজ করতে গিয়ে ফারুকি রাজপুত্র, সেনাপতি, রাজসভাসদ, রাজ পরিবারের নারী, প্রাসাদ সংশ্লিষ্ট হিজড়া এবং আরো অনেকের কর্মকা- অনুসরণ করেছেন।
তার এই দীর্ঘ গবেষণার ফল প্রকাশিত হতে চলেছে আওরঙ্গজেব বা বাদশাহ আলমগীর এবং সপ্তদশ শতকের শেষভাগের সমসাময়িক ইতিহাস নিয়ে একটি গ্রন্থে।
মোঘল আমলের ওইসব সংবাদ-প্রতিবেদনের অন্তত চারটি সংগ্রহের কথা জানা যায়। এগুলো রাখা আছে লন্ডন, বিকানের, সিতামাউ আর কলকাতায়। তবে ইতিহাসবিদদের ধারণা, আরো কিছু সংগ্রহ ব্যক্তিগতভাবে কারো সংগ্রহে থেকে থাকতে পারে।
ওইসব নথিগুলোর একটি অংশ জয়পুর দুর্গের ভূগর্ভস্থ ও ঠান্ডা কামরাগুলোতে সংরক্ষিত ছিলো।
উনবিংশ শতকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জেমস টড ওই নথিগুলো চেয়ে নিয়েছিলো, কিন্তু ১৮২৩ সালে সে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সময়ে সেগুলো আর ফেরত দেয়নি। (আগামী পর্বে সমাপ্য)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে সিজারের মাধ্যমে প্রসব বাড়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি -মাহাথির
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ প্রমাণ আন্তর্জাতিক মহলে তুলে ধরবে পাকিস্তান
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












