মেরিন ড্রাইভ প্রশস্তকরণ প্রকল্পে কাটা পড়বে সাড়ে ৬ হাজার গাছ
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দুপাশে সারি সারি গাছ। মধ্য দিয়ে চলে গেছে সড়ক। একপাশে ঘন অরণ্য আরেক পাশে নীল পানিরাশির সমুদ্র মিলিয়ে এ রকম সড়কের অস্তিত্ব দেশের আর কোথাও নেই। দৃশ্যটা কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের।
মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণে ইতিমধ্যে গাছ কাটার বিষয়ে সুপারিশ এসেছে। সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্রশস্তকরণ প্রকল্পের আওতায় এসব গাছ কাটা পড়বে বলে বন বিভাগ জানিয়েছে। ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ে জরিপ করে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে। প্রথম ধাপে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কক্সবাজার শহরের কলাতলীর পর থেকে উখিয়ার পাটুরটেক পর্যন্ত ৩০.৪ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে। এটির কাজ শুরুও হয়ে গেছে।
এ বিষয়ে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, ‘মাঠ পর্যায়ে সার্ভে করে আমরা একটি চিঠি দিয়েছি। মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ৬ হাজার ৬২৩টি গাছ কাটা পড়বে। আমরা এ বিষয়ে অনুমোদনের জন্য ঢাকায় বন বিভাগে চিঠি পাঠিয়েছি। তবে তারা এখনো অনুমোদন দেয়নি।’
উল্লেখ্য, এই প্রকল্প নিয়ে গত বছরের ২৭ নভেম্বর একটি সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। ওই সভায় কী পরিমাণ গাছ কাটা পড়বে, তার একটি তালিকা দেওয়া হয়। সেখানে দেখা যায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সড়ক প্রশস্ত হলে উভয় পাশে ৬ হাজার ৬২৩টি গাছ কাটা পড়বে। গাছ কাটার পর গোল কাঠের পরিমাণ হবে ৪৮ হাজার ৫৬২ ঘনফুট। বিভিন্ন প্রজাতির বল্লির সংখ্যা হবে ৯৭৫টি বা দৈর্ঘ্য ১২ হাজার ৯৩৮ ফুট। জ্বালানির পরিমাণ হবে ৩০ হাজার ৯৩৬ ফুট।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, উল্লিখিতসংখ্যক গাছ কাটা পড়বে বলে বন বিভাগ জানিয়েছিল। তবে গাছ কাটার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে কক্সবাজারের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন বলেন, প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ১ হাজার ২০০ কোটি টাকার এই প্রকল্পে ৪০০ কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণে এবং বাকি ৮০০ কোটি টাকা ব্যয় হবে রেজুখাল ব্রিজ এবং ছোট-বড় ব্রিজ নির্মাণসহ বিভিন্ন পয়েন্টে সমুদ্রের সুরক্ষায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












