মেঘনায় ভেসে যাওয়া বিজিবি সদস্য ও তার বন্ধুর মরদেহ উদ্ধার
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেন ও তার বন্ধু রাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর রামগতির একটি চর থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাত ৮টার দিকে শিবপুর ইউনিয়নে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ রবি, ১৩৯৪ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
একদিন পর অর্থাৎ শনিবার দুপুরে দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেনের বাড়ি ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডে। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা উপজেলার সরকারি দীঘি সংলগ্ন মেঘনা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ মেঘনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যার পর বিজিবি সদস্য আমজাদ হোসেন ও রাকিবসহ তারা ৫ বন্ধু মিলে ভোলা সদর উপজেলার শিবপুরের ‘গরিবের দুবাই’ নামে খ্যাত মেঘনা নদীর তীরে বসে গল্প করছিলেন। এ সময় নদীর তীর সংরক্ষণের জিওব্যাগ ধসে ৫ বন্ধুই নদীতে পড়ে যান। এ সময় ৩ জন জীবিত উদ্ধার হলেও আমজাদ ও রাকিব নামে অপর দুই বন্ধু নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর শুক্রবার রাকিবের এবং শনিবার আমজাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)