মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া পশ্চিমাদের সৃষ্টি -জ্বালানি উপদেষ্টা
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার কোনোটাই নিজেদের সৃষ্টি নয়, সবই বিদেশ থেকে এসেছে। মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া, গরিবের কষ্টের কারণ; সবই পশ্চিমারা সৃষ্টি করেছে। এখন আবার তারা এসে বুদ্ধি দিচ্ছে, কীভাবে দেশ চালাতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর কারওরান বাজারে পেট্রোসেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, যুদ্ধবিগ্রহ করে পশ্চিমারা সংকট সৃষ্টি করেছে। এখন ওয়াশিংটন থেকে এসে পরামর্শ দেয়। কিন্তু দেশের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা কেউ এটা বলে না, এটা খুবই লজ্জার। সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে ইঙ্গিত দিয়েছেন।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশ্বে যেসব দেশ উন্নত হয়েছে, তারা সবাই খনিজ সম্পদের ওপর নির্ভর করেই হয়েছে। নিজেদের খনিজ সম্পদ আটকে রেখে লাভ নেই। যতটুকু সম্পদ আছে, তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ১০০ বছরের ব-দ্বীপ পরিকল্পনায় ভূতত্ত্ব একটি বড় অংশ। দেশের অগ্রগতিতে ভূতত্ত্ব বড় ভূমিকা রাখতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)