মূল্যস্ফীতি আর অর্থনৈতিক মন্দায় শ্রম অসন্তোষ বাড়ছে পশ্চিমা দেশগুলোয়
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
কর্মসংস্থান নিয়ে সৃষ্ট উদ্বেগ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে ধর্মঘট। মূল্যস্ফীতির কারণে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত সম্প্রসারণে কর্মসংস্থানের ঝুঁকিকে উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়া।
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি চলতি মাসের প্রথম সপ্তাহে বার্ষিক সম্মেলন আহ্বান করে। ঠিক সে সময়েই ধর্মঘটের ডাক দিয়েছিল ট্রেন চালক ইউনিয়ন। ফলে থমকে যায় স্থানীয় ট্রেন পরিষেবা। শ্রমিক ইউনিয়নের দাবি ছিল, কর্মক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি মজুরি বৃদ্ধি। কেননা মূল্যস্ফীতির কারণে জীবনযাপনের ব্যয় বেড়েছে।
অক্টোবরেই ধর্মঘটের ডাক দেয় ডাক্তার ও অন্য পেশাজীবীরা। তাদেরও প্রধান দাবি ছিল বেতন বাড়ানোর। যুক্তরাজ্যে গত বছর মূল্যস্ফীতি ছিল ৭.৯ শতাংশ, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের দাবি, মূল্যস্ফীতির জন্য বিভিন্ন খাতে কর্মীদের ব্যয় বেড়ে গেছে। ফলে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে দেয়া হচ্ছে কর্মবিরতির ঘোষণা। কেবল ২০২২ সালেই কর্মবিরতিতে যাওয়ার ঘটনা ছিল যুক্তরাজ্যের ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
গত বছরে কর্মবিরতির কারণে যুক্তরাজ্যে ২৫ লাখ ১০ হাজার কর্মদিবস নষ্ট হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে নষ্ট হয়েছে ৭৪ লাখ ১০ হাজার কর্মদিবস, যা ২০০০ সালের পর সর্বোচ্চ। জার্মানিতে আন্দোলনে গত মার্চে গণপরিবহন ব্যবস্থাকে প্রায় স্থবির করে ফেলেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)