নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
মু’মিন আর ফাসিক সমান নয়-৪
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
وَبَـرَزُوْا لِلّٰـهِ جَـمِيْـعًا فَـقَالَ الضُّعَفَاءُ لِلَّذِيْنَ اسْتَكْـبَـرُوْا إِنَّا كُنَّا لَكُمْ تَــبَـعًا فَـهَلْ أَنْـتُمْ مُّغْـنُـوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰـهِ مِنْ شَيْءٍ ۚ قَالُوْا لَوْ هَدَانَا اللّٰـهُ لَـهَدَيْـنَاكُمْ ۖ سَوَاءٌ عَلَيْـنَا أَجَزِعْنَا أَمْ صَبَـرْنَا مَا لَـنَا مِنْ مـَّحِيْصٍ ﴿২১﴾ وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللّٰـهَ وَعَدَكُمْ وَعْدَ الْـحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِـيَ عَلَيْكُمْ مِّنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْـتُمْ لِـيْ ۖ فَلَا تَـلُوْمُوْنِـيْ وَلُوْمُوْا أَنْـفُسَكُمْ ۖ مَّا أَنَا بـِمُصْرِخِكُمْ وَمَا أَنْـتُمْ بـِمُصْرِخِيَّ ۖ إِنِّـيْ كَفَرْتُ بِـمَا أَشْرَكْتُمُوْنِ مِنْ قَـبْلُ ۗ إِنَّ الظَّالِمِيْـنَ لَـهُمْ عَذَابٌ أَلِيْمٌ ﴿২২﴾ سورة ابراهیم
তারা সবাই যখন মহান আল্লাহ পাক উনার সামনে উপস্থিত হবে, তখন যারা অহংকারী তাদেরকে দূর্বলরা বলবে, আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, এখন কি তোমরা আমাদেরকে মহান আল্লাহ পাক উনার কোন আযাব থেকে বাঁচাতে পারবে? তারা বলবে, মহান আল্লাহ পাক তিনি যদি আমাদেরকে পথ দেখাতেন তাহলে আমরাও তোমাদেরকে পথ দেখাতাম। আমরা অস্থির হই অথবা ধৈর্য ধরি উভয় অবস্থা আমাদের জন্য সমান। এখান থেকে পালানোর কোনো পথ নেই বা আশ্রয়স্থল নেই। যখন এই (বাঁচার পথ না থাকার) ফায়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমাদের সাথে সত্য ওয়াদা করেছেন। আমিও তোমাদের সাথে ওয়াদা করেছি। আমি ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদেরকে আমার দিকে ডাকা ব্যতীত তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। তোমরা আমাকে তিরস্কার করো না। তোমাদের নিজেদেরকে তিরস্কার করো। [সূরা ইবরাহীম শরীফ: ২১-২২]
এ আয়াত শরীফে বলা হয়েছে, দুনিয়াতে যারা অহংকার করে শরয়ী আদেশ-নিষেধ অমান্য করতে মানুষকে প্ররোচিত করবে, যেমন কিছু লোক নিজেদেরকে সবজান্তা ভাবে, অনলাইনে পোস্ট করে- ‘রোগ সংক্রামক’। তাদের কথা যারা বিশ্বাস করে অর্থাৎ দুর্বল মনের অধিকারীরা, যারা শরীয়তের দলীল ব্যতীত যা শুনে তাই বিশ্বাস করে তারা তাদের পোস্ট পড়ে মনে করছে, ‘হ্যাঁ, কারো করোনা হলে তার থেকে সতর্ক থাকতে হবে’। এই ব্যক্তিরাই পরকালে ক্ষতিগ্রস্ত হবে। তারা তখন যাদের কথা অনুসরণ করে কুফরী করেছে, তাদের কাছে সাহায্য চাবে কিন্তু আফসোস! তাদেরকে কেউ কোনো সাহায্য করবে না বরং বলবে, ‘মহান আল্লাহ পাক তিনি যদি আমাদের পথ দেখাতেন তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পথ দেখাতাম’। নাঊযুবিল্লাহ! আসলে তাদের এই কথাও এক প্রকার ধোঁকা বা প্রতারণা। কারণ মহান আল্লাহ পাক তিনি তো আমাদেরকে ছিরাতুল মুস্তাক্বীমের পথ দেখিয়েছেন। তারা নিজেরা মহান আল্লাহ পাক উনার পথ থেকে সরে গিয়ে উনার প্রতি মিথ্যারোপ করবে। নাঊযুবিল্লাহ! প্রবঞ্চক শয়তান তখন প্রতারিত পাপীদেরকে উপহাস করে বলবে, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে? কেন আমার ধোঁকা বিশ্বাস করলে? এজন্য এখন কেন আমাকে দোষারোপ করছো? বরং তোমরা তোমাদের নিজেদেরকে তিরস্কার করো! নাঊযুবিল্লাহ!
এজন্যই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُـوْا لَا تَـتَّبِعُوْا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ وَمَنْ يَـتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَـأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
﴾ ২১ سورة النور ﴿
হে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাংক অনুসরণ করবে শয়তান তাকে ফাহেশা বা মন্দ ও হারাম-নাজায়িয কাজের আদেশ করবে। [সূরা নূর শরীফ: ২১]
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারিবারিক তা’লীম ও তার তারতীব
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












