মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে, “মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম। (বুখারী শরীফ)
কোন মু’মিন ব্যক্তি কোন নেক নিয়ত করলো, করার জন্য কোশেশও করলো কিন্তু নিয়ত অনুযায়ী আমলটা পুরা করতে পারলো না। মহান আল্লাহ পাক তিনি ঐ মু’মিন ব্যক্তিকে উনার নিয়ত অনুযায়ী নেকী দান করবেন, উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ! যেমন, এক ব্যক্তি তিনি নিয়ত করলেন, উনার ছেলেটাকে সম্মানিত কুরআন শরীফ উনার হাফিয বানাবেন। কয়েক বছর হওয়ার পর ছেলেটাকে মাদরাসায় ভর্তি করালেন হাফিয হওয়ার জন্য। ছেলেটা কয়েক পারা হেফ্জ করলো। পরবর্তীতে ছেলেটা ইন্তেকাল করলো। মহান আল্লাহ পাক তিনি কবরে ঐ ছেলেটাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে হাফিয বানাবেন। কিয়ামতের মাঠে ঐ ছেলেটা সম্মানিত কুরআন শরীফ উনার হাফিয হয়ে উঠবেন। সুবহানাল্লাহ! আর ছেলেটার বাবাও খালিছভাবে নিয়ত করার কারণে ছেলেকে হাফিয বানানোর ফযীলত লাভ করবেন। সুবহানাল্লাহ!
কিতাবে উল্লেখ করা হয়, একজন দরবেশ ব্যক্তি উনার পরিবার নিয়ে এক এলাকায় থাকতেন। কিছুদিন পর ঐ এলাকায় দূর্ভিক্ষ দেখা দিল। লোকজন ঐ এলাকা ছেড়ে চলে যেতে থাকলেন। দরবেশ ব্যক্তি তিনিও উনার পরিবার নিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন। চলার পথে তিনি একটি বালুর পাহাড় দেখতে পেলেন। তিনি মনে মনে বললেন, আমার যদি এই বালুর পাহাড় পরিমান খাদ্যশস্য থাকতো, আমি এই এলাকার সবার মাঝে বিলিয়ে দিতাম, সবার অভাব দূর হয়ে যেতো। তাহলে কেউ এই এলাকা ছেড়ে চলে যেতো না। তিনি মনে মনে এই নিয়ত করে চলে গেলেন। ঐ যামানার যিনি সম্মানিত হযরত নবী আলাইহিস সালাম ছিলেন উনাকে মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ওহী মুবারক করলেন যে, আপনি ঐ দরবেশ ব্যক্তিকে জানিয়ে দিন, তিনি যে বালুর পাহাড় দেখে খালিছভাবে নিয়ত করেছিলেন, মহান আল্লাহ পাক তিনি সেই নেক নিয়ত কবুল করেছেন এবং উনাকে বালুর পাহাড় পরিমাণ খাদ্যশস্য দান করার ফযিলত দান করবেন। সুবহানাল্লাহ! হযরত নবী আলাইহিস সালাম তিনি সেটা জানিয়ে দিলেন। যামানার মহান মুজাদ্দিদ, সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি মুসলমানদের যে আদেশ মুবারক ও নিষেধ মুবারক করছেন, সে বিষয়গুলো জানতে হবে, জেনে খালিছভাবে নিয়ত করে কোশেশ করা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত জরুরী এবং বেমেছাল ফযীলত হাছিলের কারণ হবে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
-আহমদ ফাতেমা আক্তার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












