রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

মুহব্বতের বদলার ধরনটা কি রকম হতে পারে? (১)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, বিকাল ৪:২৬
মুহব্বতের বদলার ধরনটা কি রকম হতে পারে? (১)

কিতাবে বর্ণিত রয়েছে: বাগদাদ শরীফে কিছু লোক ছিলো যারা ছিনতাই, মারা-মারি, কাটা-কাটি, লুটপাট করতো, নানা রকম অপকর্মে লিপ্ত ছিলো এবং মানুষ নিয়েও তারা ব্যবসা করতো। নাউযুবিল্লাহ! এখন পুরুষ যারা তারা ছিনতাই, খুন-খারাবি, মাল-সামানা আত্মসাৎ ইত্যাদি করতো। আর যারা মহিলা ছিলো তাদের দায়িত্ব ছিলো নানান মেয়েদেরকে ধোঁকা দিয়ে এনে তাদের মাধ্যমে তারা ব্যবসার কোশেশ করতো। নাউযুবিল্লাহ!
একদিন একটা ঘটনা ঘটলো। যে এলাকায় তাদের আস্তানা ছিলো, তা ছিল রাস্তার শেষ প্রান্ত। যার পরে বাড়ি ঘর নেই, সেখানে বড় ময়দান খোলামেলা জায়গা ঝোপঝাড় জঙ্গল। তারা লোকদেরকে ধোঁকা দিয়ে সংক্ষিপ্ত রাস্তায় নিয়ে এসে তাদের মাল-সামানা লুটপাট করতো, ছিনতাই করতো, জুলুম করতো এবং মহিলাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসতো ব্যবসার জন্য। নাউযুবিল্লাহ! তাদের মধ্যে বৃদ্ধা মহিলারা এই বলে মেয়েদেরকে ধোঁকা দিতো যে, যদি শহরে সংক্ষিপ্তভাবে যেতে হয় তাহলে এই সংকীর্ণ রাস্তা দিয়েই যেতে হবে।
একদিন রাত্রে একটা ঘটনা ঘটলো। এক বৃদ্ধা মহিলা এই বলে একটা মেয়েকে ধোঁকা দিয়ে নিয়ে আসলো যে, যদি খুব দ্রুত শহরে যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে আসুন। এখন সেই মেয়ে সহজ সরলভাবে সেই বৃদ্ধা মহিলাকে বিশ্বাস করে সেই রাস্তা দিয়ে আসলেন। এসে দেখেন যে, এখানেই রাস্তা শেষ। এখানে অনেক পুরুষ-মহিলার অবস্থান। মনে হচ্ছে সবগুলো এলোমেলো, বদচরিত্র, ছিনতাইকারী, খুনি ডাকাতদের অবস্থান। মেয়েটি এদের চাল-চলন আচার-ব্যবহার লক্ষ্য করে বিব্রত বোধ করতে লাগলেন। এখন তাদের মধ্যে কিছু লোক তারা মনে করলো তাকে নিয়ে তারা ব্যবসা করবে। নাউযুবিল্লাহ! তখন সেই মেয়েটি বললেন, দেখ তোমরা আমার মান-সম্মান, ইজ্জত, হুরমত নষ্ট করো না। কারণ আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম তিনিই আমার সম্মানিতা মাতা। সুবহানাল্লাহ! কাজেই তোমরা আমার সাথে অসৎ ব্যবহার করো না। আমাকে ধোঁকা দিয়ে এখানে এনেছো, আমি কিন্তু এখানে আসতে চাইনি। আমাকে আমার যে পথ সে পথে চলে যেতে দাও। এখন যারা দুষ্ট লোক ছিলো তারা অনেক চূ-চেরা করতে থাকলো। আর সেই মেয়েটি বারবার উক্ত বিষয়টি বলতেছিলেন, আমাকে এনেছো ধোঁকা দিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করো না, আমাকে যেতে দাও। তাদের মধ্যে একজন লোক ছিলো সে তাদের মধ্যে মোটামুটি সরদার। এই মেয়েটির কথা শুনে তার মনে একটা ফিকির আসলো, যদি সত্যিই তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ-ই হয়ে থাকেন, যদি তিনি সাইয়্যিদাহ হয়ে থাকেন তাহলে উনার সাথে কোন খারাপ ব্যবহার করা ঠিক হবে না। ইহকাল তো নষ্ট হবেই পরকালও নষ্ট হবে। তখন সরদার লোকটা অন্যান্যদের বললেন, তোমরা উনাকে চলে যেতে দাও। তোমরাতো অনেক কিছু করে থাকো আজকের জন্য মেয়েটাকে ছেড়ে দাও। এখন যারা তার সঙ্গী সাথী ছিলো তারা মনে করলো, হয়ত আমাদের সরদার সে উনাকে একাই কোন ব্যবসা করার চক্রান্তÍ করছে। নাউযুবিল্লাহ! কিন্তু তিনি হাক্বীক্বীভাবে বলতেছিলেন, যেহেতু এই মেয়ে পরিচয় দিচ্ছেন তিনি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার আওলাদ, কাজেই এখানেতো অবশ্যই বিষয়টা ফিকির করতে হবে। এক পর্যায় অনেক কথা কাটাকাটি হলো, হাতা-হাতি হলো। তাদের একজন ছুরি নিয়ে আসলো সরদারকে হত্যা করার জন্য। উল্টো সরদার ঐ লোকটাকে ছুরি দিয়ে হত্যা করে ফেললেন। যখন এদের খুনাখুনি শুরু হয়ে গেলো, অন্যান্য যারা পালিয়ে গেলো। সরদার লোকটি সরাসরি তাকে হত্যা করে ফেললেন। তিনি আহত অবস্থায় সাইয়্যিদযাদী উনাকে বললেন, আপনি দয়া করে তাড়াতাড়ি এখান থেকে চলে যান কারণ তাদের সংখ্যা অনেক। এখন হয়ত তারা পালিয়ে গেছে, তারা আরো লোকজন নিয়ে আসবে। তখন আমার পক্ষে আপনার ইজ্জত সম্মান রক্ষা করা কঠিন হয়ে যাবে। দয়া করে আপনি তাড়াতাড়ি চলে যান। সেই সাইয়্যিদযাদী সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন, হিফাযতে উনার গন্তব্য স্থানে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন।)
-০-

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১০ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১১ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১১ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১১ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১১ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১২ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে