মুসলিম প্রতিষ্ঠান রক্ষায় যুক্তরাজ্যে ১৫ কোটি ডলারের তহবিল
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
চিত্র: ইংল্যান্ডে অবস্থিত শাহজাহান মসজিদ।
বিদ্বেষপ্রসূত হামলা থেকে মুসলিম প্রতিষ্ঠান রক্ষায় ১৫ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী চার বছরে দেশটির মসজিদ, মাদরাসা ও কমিউনিটি সেন্টারগুলো রক্ষা করতে এই অর্থ ব্যয় করা হবে। গত সোমবার ব্রিটিশ সরকার এ ঘোষণা দিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী ইহুদি স্কুল, সিনাগগ (ইহুদিদের উপাসনালয়) এবং ইহুদি সম্প্রদায়ের অন্যান্য প্রতিষ্ঠান রক্ষার জন্য ৮ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ডলারেরও বেশি অর্থ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হলো।
ব্রিটিশ সরকার বলছে, প্রতিটি ধর্মীয় বিশ্বাসের ব্যবহৃত নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংখ্যা প্রতিফলিত করার জন্য এই তহবিল বরাদ্দ করা হয়েছে। ব্রিটিশ ইহুদিদের তুলনায় ব্রিটিশ মুসলিমরা ইংল্যান্ড ও ওয়েলসের জনসংখ্যার ১৪ গুণ বেশি।
যুক্তরাজ্যে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি বাড়িয়ে তোলার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে সুনাক ও তার কনজারভেটিভ দল।
যুক্তরাজ্যে মুসলিমবিরোধী মনোভাব ও নির্যাতন পর্যবেক্ষণকারী একটি সংস্থা টেল মামা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে হামাস হামলা চালানোর পর থেকে যুক্তরাজ্যে ইসলামভীতি থেকে সৃষ্ট ঘটনা তিন গুণেরও বেশি বেড়েছে।
নতুন এই তহবিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, ‘আমাদের সমাজে মুসলিমবিরোধী বিদ্বেষের কোনো স্থান নেই। আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাকে ব্রিটিশ মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনকে ন্যায্যতা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে দেব না।’
টেল মামা বলছে, গত পাঁচ মাসে বিভিন্ন উগ্র ডানপন্থী মন্তব্যের কারণে মুসলিমবিরোধী হামলা বেড়েছে, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের আক্রমণাত্মক মন্তব্যের পর। সে ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে ইহুদিবিরোধী বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












