মুসলিমদের রোখা না গেলে মুর্শিদাবাদ-মালদহ বাংলাদেশ হয়ে যাবে -কংগ্রেস নেতা
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বাংলাদেশে অশান্তি বিরাজ করছে দাবি করে এবার বড় আশঙ্কার কথা প্রকাশ করলো ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর চৌধুরী। গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল এই খবর জানিয়েছে।
সে মনে করে, বাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতেও। এটি এখনই বন্ধ না করা গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গ নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে।
অধীরের আশঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে পশ্চিমবঙ্গের মালদহ, দিনাজপুর, মুর্শিদাবাদ, চব্বিশ পরগনার মতো মুসলিম প্রধান এলাকাগুলোকে বাংলাদেশ নিজের অংশ হিসেবে দাবি করবে।
এ অবস্থায় সে রাজ্য এবং কেন্দ্রকে কঠোর পদক্ষেপ নিতে আহবান জানিয়েছে। সে বলেছে, ‘আর ঠুনকো রাজনীতি করবেন না। পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। দেশ শেষ হয়ে যাবে। এগুলো ক্যানসারের লক্ষণ। তাই এই বিষয়ে এখনই সিরিয়াস পদক্ষেপ করা উচিত।’
অধীর বলেছে, ‘আমি বলেছিলাম, বাংলাদেশ যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায় তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে মুসলিমেরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলিম বসবাস করে। এরা আগামী দিনে এই এলাকাগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে।’
অধীর আরও বলেছে, ‘মৌলবাদীদের এখনই রোখা না গেলে এরা এখন যেমন উত্তর পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলারও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে।’
পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের প্রাক্তন এই সভাপতি এটাও মনে করে, দেশ স্বাধীনের দুই দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। তখনো তারা দাবি করেছিল, মুর্শিদাবাদ পাকিস্তানের অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)