মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৩) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, সকাল ৬:৪৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৩) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ

(গত ৫ যিলহজ্জ শরীফের পর)
মহান মুর্শিদ ক্বিবলা তিনি যা আদেশ করবেন তা নির্দ্বিধায় পালন করবে। এটাই মুরীদের জন্য কল্যাণকর। সে সম্পর্কে আরো একটি ওয়াকেয়া রয়েছে।
হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ ছিলেন। তিনি একাধারে একই স্থানে চল্লিশ দিন করে চল্লিশবার নির্জনে ইবাদত করেছিলেন। চল্লিশবার হজ্জ আদায় করেছিলেন। একাধারে চল্লিশ বছর সারা রাত ইবাদতে লিপ্ত ছিলেন। একবার উক্ত মুরীদ হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকটে আবেদন জানালেন, হুজুর! আমি আপনার নির্দেশ অনুযায়ী দীর্ঘ চল্লিশ বছর ইবাদত-বন্দেগী করলাম; কিন্তু তা সত্ত্বেও আমার বন্ধু (মহান আল্লাহ পাক) আমার সঙ্গে কোন কথাই বললেন না। একবারও আমার দিকে তাকালেনও না। বেলায়েতের কোন অংশই প্রাপ্ত হলাম না। এমনকি কোন গুপ্ত তত্ত্বও আমার কাছে প্রকাশ পেলো না।
হুজুর! যা বললাম, তার দ্বারা আমার নিজের গুণাবলী প্রকাশ করা উদ্দেশ্য নয় বরং নিজের দীনতা-হীনতা ও কাতরতার কথাই আপনার কাছে নিবেদন করছি। অবশ্য আমি মহান আল্লাহ পাক উনার প্রতি কোন কু-ধারণা পোষণ করছি না বা নিন্দাবাদ লেপন করছি না। বরং মনে-প্রাণে পুরোপুরিভাবে আমি উনার প্রতি কুরবান হতে সদা প্রস্তুত। আর এ কথাও বলি না যে, আমার হৃদয় ইবাদত-বন্দেগীতে শিথিল হয়ে আসছে। অবশ্য ভয় হচ্ছে যে, হয়ত আমি আর খুব কম সময়ই বেঁচে থাকবো। সুতরাং জীবনটা যদি এ ব্যর্থতার গ্লানি নিয়েই শেষ হয়ে যায়, তাহলে কেমন হবে? সারাটা জীবন কেবল আশায় আশায় কাটিয়ে দিলাম, অথচ কোন কিছুই নসীব হলো না। হুজুর! আপনি কঠিন রোগের সুযোগ্য চিকিৎসক। বেয়াদবী মাফ চাই! আমার রোগের চিকিৎসার জন্য আপনার করুণা প্রার্থনা করছি।
মুরীদের এরূপ দীর্ঘ অনুযোগ শুনে বললেন, “তুমি এক কাজ করো, আজ রাতে পেট ভরে খাওয়া-দাওয়া করো এবং ইশার নামায আদায় না করে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দাও। তোমার বন্ধু (মহান আল্লাহ পাক) যখন খুশি মনে দেখা দিলেন না, এবার হয়ত কঠোর রূপেই আত্মপ্রকাশ করবেন। ”
শায়েখের কথা মত সত্যিই তিনি রাতে পেট ভরে খানা-পিনা করলেন। অতঃপর ইশার নামায না পড়ে শয্যায় গেলেন, কিন্তু তার মন নামায ত্যাগ করতে কিছুতেই রাজী হলো না। অগত্যা ফরয নামায আদায় করে শুয়ে পড়লেন। মহান আল্লাহ পাক উনার অপার মহিমা, ঐ রাতেই তিনি স্বপ্নে দেখলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে বলছেন, শুনো! তোমার বন্ধু তোমাকে সালাম জানিয়ে বলেছেন, “যে লোক আমার দরবারে এসে দায়েম-কায়েম থাকতে পারে না বরং অতি অল্পতেই ধৈর্য্যচ্যুত হয়ে পড়ে সে কাপুরুষ। ইবাদতে ছবর রাখা অতি আবশ্যক। তাতে বিরক্ত না হওয়া উচিত। ” মহান আল্লাহ পাক তিনি আরও বলেছেন- “হে প্রিয় বান্দা! আমি তোমার চল্লিশ বছরের আশা পূর্ণ করবো এবং তোমার প্রার্থিত বস্তু তোমাকে দান করবো। তবে যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনাকে আমার সালাম জানিয়ে বলবে যে, আমি উনাকে শহরের মধ্যে লজ্জিত, অপমানিত করবো তবে আর তিনি আমার দরবারে আগত আশিক এবং মনোনীত বান্দাগণের সঙ্গে ধোঁকাবাজী করবেন না। ”
হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ ঘুম থেকে জেগে উঠে কাঁদতে কাঁদতে উনার শায়েখের দরবারে গেলেন এবং স্বপ্নের বিবরণ আদ্যোপান্ত বর্ণনা করলেন। হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি যখন শুনলেন যে, মহান আল্লাহ পাক তিনি উনাকে সালাম জানিয়ে মিথ্যা দাবীদার দরবেশ বলেছেন। ” তখন তিনি আনন্দে-অতিসয্যে চোখের পানি সংবরণ করতে পারলেন না।
প্রশ্ন হতে পারে, হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি কামিল শায়েখ তো বটেই ইমামুশ্ শরীয়ত ওয়াত্ তরীকত ছিলেন। তিনি স্বীয় মুরীদকে নামায না পড়ে এবং অন্য কোন ইবাদত-বন্দেগী না করে শুয়ে থাকার জন্য কি করে নির্দেশ করতে পারেন? আবার আমিরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মুরীদকে পতিতালয়ে যাওয়ার নির্দেশ করেছেন যা পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফের সম্পূর্ণ খেলাফ। তা কি কখনও জায়েয হতে পারে?
উত্তরে বলা হয় যে, যারা হাক্বীক্বী নায়েবে নবী, হক্কানী-রব্বানী আলেম তথা কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনারা মূলতঃ চিকিৎসকের ন্যায়। প্রয়োজনে চিকিৎসকগণ কখনও কখনও বিষের সাহায্যেও রোগের চিকিৎসা করে থাকেন। কেউ যদি তা বুঝতে সক্ষম হয়।
হযরত যুন নুন মিশরী রহমতুল্লাহি আলাইহি যখন বুঝতে পারলেন যে, ঐ ব্যবস্থায় বিশেষ ফল পাওয়া যেতে পারে তখনই তিনি সে ব্যবস্থা দিয়েছিলেন। অনুরূপ আমিরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি তিনিও উনার কাশ্ফ বা রূহানী শক্তি দ্বারা অবহিত ছিলেন যে, উনার উক্ত মুরীদের স্ত্রী পতিতালয়ে বন্দী অবস্থায় আছেন। কাজেই সেখানে গেলে তাকে পাবে এবং নিয়ে আসাও সম্ভব হবে সেহেতু স্বীয় মুরীদকে পতিতালয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর হাক্বীক্বতে হয়েছেও তাই।
এরূপ তরীকতের ক্ষেত্রেও বহু ব্যাপার আছে, যা বাহ্যিকদৃষ্টিতে শরীয়ত বিরোধী বা অপছন্দনীয় বলে মনে হয়; কিন্তু সূক্ষ¥ভাবে চিন্তা করলে দেখা যাবে, তাতে কল্যাণই নিহিত। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৫ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৬ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬