মুম্বাইয়ে বায়ুদূষণ ‘বিপজ্জনক’ সীমায়, কঠোর বিধিনিষেধ জারি
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ভারতের রাজধানী দিল্লির মতো মুম্বাইয়ের বাতাসও ‘বিষাক্ত’ তালিকায় যুক্ত হয়েছে। অবস্থা বেগতিক দেখে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) চতুর্থ ধাপের কঠোরতম বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মুম্বাইয়ের কয়েকটি এলাকায় বায়ুমান সূচক (একিউআই) ‘খুব খারাপ’ ও ‘মারাত্মক’ মাত্রা অতিক্রম করায় জিআরএপি-৪ কার্যকর করা হয়েছে।
বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) এসব এলাকায় নির্মাণকাজ ও ধুলা ছড়ানোর মতো কার্যক্রম স্থগিত করে দিয়েছে। ৫০টিরও বেশি নির্মাণকাজকে স্টপ-ওয়ার্ক বা শাটডাউন নোটিশ দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের একাধিক এলাকায় একিউআই ‘খুব খারাপ’ ও ‘মারাত্মক’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। বাসিন্দারা চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও গলা ব্যথার অভিযোগ করছে- যা দিল্লির মানুষ কয়েক বছর ধরে অনুভব করে আসছে।
এদিকে, মুম্বাই কংগ্রেস একটি ‘মুম্বাই ক্লিন এয়ার অ্যাকশন প্ল্যান’ প্রকাশ করেছে। এতে পরিচ্ছন্ন বাতাসকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, দূষণ-সৃষ্টিকারী কার্যক্রমের সার্বক্ষণিক নজরদারি, ১০ লাখ গাছ রোপণ, এবং যানবাহন, নির্মাণ ও শিল্পখাতে কঠোর দূষণ-নিয়ন্ত্রণ বিধি প্রস্তাব করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)