মুন্সিগঞ্জে পদ্মায় হঠাৎ ভাঙনে ঘর-বাড়ি বিলীন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে উপজেলার বড়নওপাড়া এলাকায় ১টি ভবন, ২টি বসতঘরসহ নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো মিটার অংশ। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হওয়া ভাঙন আজও অব্যাহত রয়েছে। ভাঙন ঝুঁকিতে পড়েছে আরও বেশকিছু পাকা ভবনসহ স্থাপনা। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা শুরু করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
ভাঙন থেকে বাঁচতে এখন পর্যন্ত ১৫টি বসতঘর -জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে। অন্যত্র আশ্রয় নিয়েছেন এসব ঘরের বাসিন্দারা। টানা বৃষ্টিপাত ও নদীতে রাতভর অবৈধ ড্রেজিংয়ের কারণেই হঠাৎ এমন ভাঙন ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নদীতীরে হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ক্রমশ ভাঙনে নদীপাড়ে থাকা কয়েকশো মিটার তীর ভেঙে পড়ে। এতে স্থানীয় জিতেন রাজবংশীর পাঁকা ভবন ও টিনের ঘর ও সুধন রাজবংশীর একটি ঘর নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া স্বপন রাজবংশীর পাকা ঘর আংশিক ভেঙে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো সময় ভেঙে পড়বে পুরো ভবনটি।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীতে রাতভর অবৈধভাবে বালু উত্তোলন করে বালুখেকোরা। এসব বালু শত শত বাল্কহেড দিয়ে পাচার করা হয় রাজধানীসহ বিভিন্ন এলাকায়। নদীতে অবৈধ ড্রেজিং ও বাল্কহেড চলার কারণে তীব্র ঢেউয়ের প্রভাবে নদী ভাঙনের অন্যতম কারণ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।